advertisement

Jyotipriya Mallick: পিছিয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি

Last Updated:

গ্রেফতারের পর এই প্রথম জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। কিন্তু বিভিন্ন কারণে সেই জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল।

পিছিয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি
পিছিয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি
রৌনক দত্ত চৌধুরী, কলকাতা: গত শনিবার কলকাতার নগর দায়রা আদালতে জামিনের আবেদন করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারের পর এই প্রথম জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। কিন্তু বিভিন্ন কারণে সেই জামিনের আবেদনের শুনানি পিছিয়ে যায়।
গ্রেফতার হওয়ার প্রায় ৪ মাস পর জামিনের আবেদন করেন জ্যোতিপ্রিয় মল্লিক। মূলত রেশন বন্টন দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন এবং তার অসুস্থতার কথা আগেই আদালতে জানিয়েছেন। এই দুটি কারণ দেখিয়েই জামিনের আবেদন করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।
advertisement
advertisement
গতকাল অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি জামিনের আবেদনের শুনানির দিন ধার্য ছিল কিন্তু গতকাল সেই শুনানি হয়নি পরবর্তী দিন ধার্য করা হয় ২০ ফেব্রুয়ারি কিন্তু আজও শুনানি হল না জ্যোতিপ্রিয় মল্লিকের। মামলার সম্ভাব্য শুনানি হবে ২৮ ফেব্রুয়ারি।
advertisement
ইতিমধ্যেই রেশন দুর্নীতির টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছে ইডি জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে । এবং ইডির অভিযোগ, শঙ্কর আঢ্য ২০ হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন। যার মধ্যে ১০ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের। এই বিষয়কে সামনে রেখে তদন্তে গতি আনছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: পিছিয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৬ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৬ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৬ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement