advertisement

Partha Chatterjee: তাড়া খেয়ে আচমকা জেলে পড়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ঘিরে কেলেঙ্কারি কাণ্ড

Last Updated:

Partha Chatterjee: বন্দী জঙ্গি মুসা পার্থর দিকে মগ ছোড়েন। টাল সামলাতে না পেরে পার্থ পড়ে যান। ঠোঁটে চোট পান ।

এ কী অঘটন!
এ কী অঘটন!
কলকাতা: জঙ্গী মুসার তাড়া খেয়ে জেলের ভিতরেই পড়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। বড়সড় বিপদ এড়ানো গেলেও ঠোঁটে আঘাত পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ বুধবার এসএসকেমের একটি টিম দেখে আসেন তাঁকে।
সূত্রের খবর, লক আপে বন্দীদের ঢোকানোর সময় পার্থকে বারে বারে ঢুকতে অনুরোধ করেন সেন্ট্রি। কিন্তু পার্থ ঢুকতে বিলম্ব করছিলেন।
সেই সময়ই বন্দী জঙ্গি মুসা পার্থর দিকে মগ ছোড়েন। টাল সামলাতে না পেরে পার্থ পড়ে যান। ঠোঁটে চোট পান। মুসাকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ।
advertisement
advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত ২২ জুলাই পার্থের  বাড়িতে তল্লাশি চালায় ইডি। কোটি কোটি টাকা নগদ উদ্ধার হয় তাঁর ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে। পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করে ইডি। পরে পার্থকে হেফাজতে নেয় সিবিআই। পাঁচ মাসেরও বেশি সময় ধরে আলিপুর সংশোধনাগারে রয়েছেন তিনি। সেই থেকেই বার বার পার্থের জামিনের আবেদন খারিজ হচ্ছে। পার্থের কথায়, তিনি বেকসুর৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: তাড়া খেয়ে আচমকা জেলে পড়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ঘিরে কেলেঙ্কারি কাণ্ড
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement