advertisement

নবান্ন অভিযানে ধুন্ধুমার, ধস্তাধস্তি! লাঠিপেটা করেছে পুলিশ, অভিযোগ পার্শ্ব শিক্ষকদের

Last Updated:
#কলকাতা: পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার৷ সুবোধ মল্লিক স্কোযারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হল বিক্ষোভকারীদের৷ হিন্দ সিনেমার কাছে পুলিশের ব্যারিকেডও ভাঙেন পার্শ্ব শিক্ষকরা৷ যদিও পুলিশের বিরুদ্ধে পাল্টা লাঠিচার্জের অভিযোগ এনেছেন বিক্ষোভকারীরা৷
বেতন কাঠামোর স্থায়ীকরণের দাবিতে এ দিন নবান্ন অভিযানের ডাক দেয় পার্শ্ব শিক্ষকরা৷ সুবোধ মল্লিক স্কোয়ারে জমা হন তাঁরা৷ কিন্তু মিছিল নিয়ে এগোতেই তাঁদের বাধা দেয় পুলিশ৷ বিক্ষোভকারী পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ বিক্ষোভের উপরে লাঠি চালিয়েছে পুলিশ৷ সংগঠনের বেশ কয়েকজন নেতাকে আটকও করা হয়৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় র‍্যাফ, কমব্যাট ফোর্স৷
advertisement
এর প্রতিবাদে রাস্তার উপরই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পার্শ্ব শিক্ষকরা৷ তাঁদের দাবি, মু্খ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের প্রতিনিধি দলের দেখা করিয়ে দেওয়া হবে পুলিশের তরফেই আশ্বাস দেওয়া হয়েছিল৷ কিন্তু সেই প্রতিশ্রুতি তো পূরণ হয়নি, উল্টে শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ৷ সংগঠনের আটক নেতাদের ছাড়া না হলে তাঁরা রাস্তায় বসেই বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকরা৷ পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারী পার্শ্ব শিক্ষদের বোঝানোর চেষ্টা করছেন৷
advertisement
advertisement
Arpita Hazra
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্ন অভিযানে ধুন্ধুমার, ধস্তাধস্তি! লাঠিপেটা করেছে পুলিশ, অভিযোগ পার্শ্ব শিক্ষকদের
Next Article
advertisement
WBCHSE HS Exam 2026: পরীক্ষা দিতে শুরু হতেই থরথর করে কেঁপে উঠল শরীর! হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে
পরীক্ষা দিতে শুরু হতেই থরথর করে কেঁপে উঠল শরীর! হাসপাতালে নিয়ে যাওয়া হল পরীক্ষার্থীকে
  • বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলের এক পরীক্ষার্থী

  • পরীক্ষার হলে হঠাৎ কাঁপতে শুরু করে। পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হতেই চাঞ্চল্য ছড়ায়

  • নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement