advertisement

এন্টালিতে আগুনের জেরে আতঙ্কে লোরেটো কনভেন্টের পড়ুয়ারা

Last Updated:

ঘিঞ্জি এলাকার আগুন আতঙ্ক ঢুকল স্কুলেও। একসময় এন্টালির মতিশীল এলাকার লোরেটো কনভেন্ট স্কুলে আগুন ছড়িয়ে পড়ার

#কলকাতা: ঘিঞ্জি এলাকার আগুন আতঙ্ক ঢুকল স্কুলেও। একসময় এন্টালির মতিশীল এলাকার লোরেটো কনভেন্ট স্কুলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তীব্র আতঙ্ক দেখা দেয় খুদে পড়ুয়াদের মধ্যে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশের বস্তিতেও। অবশ্য, দমকলকর্মীদের তৎপরতায় শেষপর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলেই।
গ্যাস সিলিন্ডার ফেটে আগুন। গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। চারদিকে ব্যস্ততা, চিৎকার। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নির্মীয়মাণ ওই বহুতল থেকে ঢিলছোড়া দূরত্বে লোরেটো কনভেন্ট স্কুল। অগ্নিকাণ্ডের সময় পুরোদমে চলছিল ক্লাস। ফলে, আতঙ্ক গ্রাস করে খুদে পড়ুয়াদেরও।
advertisement
ঘিঞ্জি এলাকা হওয়ায় ঘটনাস্থলে ঢুকতে সাময়িক ভাবে অসুবিধায় পড়ে দমকলও। তাতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পড়ুয়াদের অভিভাবক সকলেই আশঙ্কিত হয়ে পড়েন। ছুটি হওয়ার আগেই অভিভাবকরা ভিড় জমান স্কুলের গেটে। শেষপর্যন্ত অবশ্য সব আশঙ্কা দূর করে দ্রুত আগুন আয়ত্তে আনে দমকল। স্বস্তির শ্বাস ফেলেন সকলেই।
advertisement
ফের শহরে অগ্নিকাণ্ড। গ্যাস সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন এন্টালির নির্মীয়মাণ বহুতলে। জখম ১২ জন। হুড়োহুড়িতে ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন কয়েকজন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন আয়ত্তে আনতে বেগ পেতে হয় দমকলকেও। দেরিতে আসার অভিযোগে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
এন্টালিতে লোরেটো কনভেন্ট স্কুলের পাশে মোতিঝিল এলাকা। ঘিঞ্জি ওই এলাকায় বহুদিন ধরেই একটি আবাসনের নির্মাণ কাজ চলছিল। সোমবার দুপুরে সিলিন্ডার ফেটে আগুন লাগে ওই আবাসনে।
advertisement
খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে দমকলের দশটি ইঞ্জিন। আসে পুলিশ। কিন্তু, ঘিঞ্জি এলাকায় দমকল ঢুকতে গিয়ে অসুবিধায় পড়ে। দেরিতে আসার অভিযোগে মকল ও পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের হাতে দমকলকর্মীরা আক্রান্ত হন বলেও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে যান ডিসি ইএসডি দেবস্মিতা দাস। বিক্ষোভের মুখে পড়েন তিনিও।
এলাকার এই বহুতলটিতে দীর্ঘদিন ধরেই নির্মাম কাজ চলছিল। নির্মীয়মাণ বহুতলটির একতলায় অনেকেই থাকতেন। দমকলকর্মীরা তাঁদের নিরাপদে সরিয়ে নিয়ে যান। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। হুড়োহুড়ির মধ্যে কয়েকজন ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন। অ্যাম্বুলেন্স না থাকায় দমকলের গাড়িতে করেই আহতদের হাসপাতালে পাঠানো হয়।
advertisement
আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এন্টালিতে আগুনের জেরে আতঙ্কে লোরেটো কনভেন্টের পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement