advertisement

NIPAH: আরও আক্রান্ত বাড়ছে, NIPAH আতঙ্কে জর্জরিত বাংলা, ফের নিপা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি নার্স

Last Updated:

NIPAH Virus Infected Nurse: এর আগে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দু’জনকেই ওই হাসপাতালের আইসিইউ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা চলছে।

ফের নিপা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি নার্স
ফের নিপা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি নার্স
কলকাতা:  বাংলায় কি ফের নিপা আক্রান্ত?  নিপা আক্রান্ত সন্দেহে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নার্সকে মঙ্গলবার গভীর রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ওই নার্সকে৷
নিপা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফ থেকে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হল, রাজ্য স্বাস্থ্য দফতরকে৷
আইসিএমআর–ভিআরডিএল ল্যাবে, এইমস কল্যাণীতে দুইটি সন্দেহভাজন নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা শনাক্ত হওয়ার পর এই আশ্বাস দেওয়া হয়৷ ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন৷ কেন্দ্র ও রাজ্য যাতে একজোট হয়ে কাজ করে৷ পরিস্থিতি মোকাবিলায় একটি জাতীয় যৌথ আউটব্রেক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে এবং কার্যকরভাবে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য৷
advertisement
এই টিমে রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও যেমন থাকবেন,একইসঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের আধিকারিকরা৷ কেন্দ্র সরকার পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনে আরও সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে৷
এদিকে প্রথমে বারাসতে জুড়ে যেন ফিরে ভয়াবহ পরিস্থিতি। নিপা ভাইরাসে আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর কথা চাউর হতেই, সতর্ক প্রশাসন। নিপা ভাইরাসে আক্রান্ত বারাসত রথতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মীর শারীরিক অবস্থা এখনও  সঙ্কটজনক।
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দু’জনকেই ওই হাসপাতালের আইসিইউ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ যাতে আর না ছড়ায়, সেই কারণে কড়া সতর্কতা জারি করা হয়েছে। হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি নিরাপত্তারক্ষীরাও মাস্ক পরে ডিউটি করছেন। বাইরে থেকে আসা রোগীর পরিজনদের ক্ষেত্রেও একই নিয়ম মানা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
NIPAH: আরও আক্রান্ত বাড়ছে, NIPAH আতঙ্কে জর্জরিত বাংলা, ফের নিপা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি নার্স
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৯ মার্চ, ২০২৬

  • আজকের দিন কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement