Manas Bhuiyan| Assembly Session|| কলড্রপ, ফোন কেটে যাওয়াটা কি স্বাভাবিক? রহস্যের গন্ধ পাচ্ছেন মানস ভুঁইয়া!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Manas Bhuiyan at West Bengal Assembly Session: কথা বলতে বলতে অনেক সময়েই কলড্রপ করে, ফোন কেটে যায়। অনেক সময় আবার বিভিন্ন রকমের আওয়াজ বের হয়। ফোনের পাশাপাশি এসএমএসের বিভিন্ন রকমের উদ্ভট কিছু লক্ষ্য করা যায়।
#কলকাতা: কথা বলতে বলতে অনেক সময়েই কলড্রপ করে, ফোন কেটে যায়। অনেক সময় আবার বিভিন্ন রকমের আওয়াজ বের হয়। ফোনের পাশাপাশি এসএমএসের বিভিন্ন রকমের উদ্ভট কিছু লক্ষ্য করা যায়। আর এই সবের মধ্যে রহস্যের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন,ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।
বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ফোন সংক্রান্ত অভিযোগ করেন বিধায়ক উদয়ন গুহ। তিনি জানান, "ফোন করে বলা হচ্ছে লটারি লেগেছে। ব্যাঙ্ক থেকে বলছি কেওয়াইসি করতে হবে। এই বলে তথ্য সংগ্রহ করে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছে। এ ভাবে প্রচুর মানুষ সর্বশান্ত হয়ে পড়ছে। একজন গ্রাহক একটা মোবাইলের সিমকার্ড নিতে গেলে নিরাপত্তার কথা বলে গ্রাহকের কাছ থেকে অনেক নথি চাওয়া হয় সংস্থার পক্ষ থেকে। অথচ প্রতারকরা এত নম্বর সংগ্রহ করে কীভাবে? অবিলম্বে সংশ্লিষ্ট দফতরের সতর্কতা অবলম্বন করা উচিত। গ্রাহক দের এই সমস্যা থেকে মুক্তি দিতে উদ্যাগ নেওয়া হোক।"
advertisement
আরও পড়ুন: ইলেকট্রিক বিলে আরও সাশ্রয়! গ্রাহকদের জন্য ছাড় রাজ্যের! কী ভাবে মিলবে সুবিধা?
জবাবে ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী মানস ভুইঁয়া জানান, "ইতিমধ্যেই এই বিষয়ে একপ্রস্ত আলোচনা হয়েছে দফতরের আধিকারিক পর্যায়ে। কিন্তু এর সঙ্গে বেশ কয়েকটি বিভাগ যুক্ত আছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সব বিভাগকে এক ছাতার তলায় এনে আলোচনা করে একটি রিপোর্ট তৈরি করা হবে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করা হবে।" এর পরেই মানসবাবু বলেন, "ফোনে কথা বলতে গিয়ে হঠাৎ করে ফোন কেটে যায়। গ্যাঁ গোঁ করে বিভিন্ন রকমের আওয়াজ শুরু হয়। পেগাসাসের মতো অনেককিছুর আশঙ্কা রয়েছে মানুষের মধ্যে।"
advertisement
advertisement
আরও পড়ুন: আমূল আবহাওয়া বদল! আজ তুমুল ঝড়-বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, কোথায় কত বৃষ্টি হবে?
এ ছাড়াও সাধারণ ক্রেতাদের আরও বেশি সচেতন করতে দফতরের তরফ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা বলেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, ট্যাবলো, পোস্টারের মতো প্রচারের পাশাপাশি লোকশিল্পীদের নিয়েও প্রচার করা হয়ে থাকে। কোনও ক্রেতার তরফে কোনও অভিযোগ পাওয়া গেলে ক্রেতা ও যার বিরুদ্ধে অভিযোগ দু-পক্ষকে এক জায়গায় বসিয়ে মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয় দফতরের তরফ থেকে।
advertisement
UJJAL ROY
Location :
First Published :
Jun 25, 2022 2:13 PM IST











