Mamata Banerjee on Presidential Rule: 'সময়ে ভোট না হলেই রাষ্ট্রপতি শাসন, এটাই ব্ল্যাকমেলের প্ল্যান!' আশঙ্কা মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুক্রবার থেকেই ধর্মতলায় এসআইআর হয়রানির প্রতিবাদে ধরনা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
এসআইআর-এর বিবচনাধীন ভোটারদের নথি যাচাইয়ের কাজ শেষ না হওয়ার কারণে যদি রাজ্যের নির্বাচন পিছিয়ে যায় সেক্ষেত্রে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিউজ 18 বাংলার সোজাসাপ্টা অনুষ্ঠানে এসে এমনই আশঙ্কার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
সোজাসাপ্টা অনুষ্ঠানে এসে সমাজের বিভিন্ন বিশিষ্ট মানুষের প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ চিত্র পরিচালক এবং কলকাতার শেরিফ গৌতম ঘোষ মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান, যে গতিতে বিবেচনাধীন ৬০ লক্ষেরও বেশি ভোটারের নথি যাচাইয়ের কাজ চলছে তাতে সময়ে নির্বাচন করা যাবে কি না?
জবাবে মুখ্যমন্ত্রী বলেন ‘নির্বাচন না হলেই রাষ্ট্রপতি শাসন করবে৷ এটাই তো ওদের ব্ল্যাক মেল করার প্ল্যান৷ আপনারা কি রাষ্ট্রপতি শাসন চান? আপনারা সবাই আমাদের সঙ্গে পথে নামুন৷ দেখি কত ধানে কত চাল৷’
advertisement
advertisement
নির্বাচন শেষ পর্যন্ত না হলে কী হবে, ফের এই প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, ‘ভবিষ্যৎ ভবিষ্যতের উত্তর দেবে৷ আমরা তো চেষ্টাটুকু করেছি৷ সবাইকে বলছি আসুন একসঙ্গে বিজেপি-র অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি৷’
সোজাসাপ্টা অনুষ্ঠানে এসআইআর নিয়ে হয়রানির অভিযোগে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা প্রত্যাবর্তনের লড়াই। তবে দিল্লিতে প্রত্যাবর্তনের লড়াই। আমার নয়। এবার দিল্লি দখল করব এটাই আমার টার্গেট। ৬০ লক্ষ নাম বিচারাধীন। শেষ পর্যন্ত কত নাম বাদ যাবে তা বোঝা যাচ্ছে না। ৬০ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি। ৫৮ লক্ষতে হাতও দেওয়া হয়নি।’ মোদি-অমিত শাহ- জ্ঞানেশ কুমারকে একাধিক বার কটাক্ষ করে তিনি বলেন, ‘এসআইআর মানে সর্বনাশ। মানুষকে ভোট দিতে না দিয়ে নিজেরাই সব ঠিক করে দিচ্ছেন। বিজেপির ভোটাররাও এবার বিজেপিকে ভোট দেবেন না।’
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2026 9:58 PM IST










