advertisement

Mamata Banerjee: ‘বিপর্যয় নিয়েও কেন্দ্রের বঞ্চনা’, এক্স হ্যান্ডেলে উত্তরবঙ্গ বিপর্যয় নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা

Last Updated:

Mamata Banerjee:কেন সিকিমকে সাহায্য দেওয়া হল আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলা ক্ষতিগ্রস্থ হওয়ার পরেও কেন সাহায্য দেওয়া হল না, সেই নিয়ে প্রশ্ন তুললেন তিনি৷

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: বিপর্যয়ের পর কেন্দ্রীয় সরকারের সাহায্য পাওয়া নিয়ে এ বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে অভিযোগ করলেন বৈষম্যের৷ কেন সিকিমকে সাহায্য দেওয়া হল আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলা ক্ষতিগ্রস্থ হওয়ার পরেও কেন সাহায্য দেওয়া হল না, সেই নিয়ে প্রশ্ন তুললেন তিনি৷
advertisement
advertisement
মমতা এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘‘সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে যা আমার সিকিমের ভাই বোনেদের আঘাত করেছে, তেমন করেই এই বিপর্যয় আঘাত করেছে আমাদের দার্জিলিং ও কালিম্পংয়ের ভাই বোনেদের উপরেও৷ পশ্চিমবঙ্গের ‘চিকেন নেক’ এলাকাও ভয়ানক ভাবে বিপর্যস্ত হয়েছে৷ যে রাতে হড়পা বান এসে আঘাত করেছে, সেই রাত থেকে আমি সাত দিন ২৪ ঘণ্টা এই নিয়ে কাজ করেছি৷ মানুষকে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচাতে কাজ করে চলেছে৷ রাজ্য সরকারের পক্ষ থেকে জিটিএ-কে মোট ২৫ কোটি টাকা বিপর্যয়ের জন্য আর্থিক সাহায্য করা হয়েছে৷ বেশ কয়েকটি দফতরের মন্ত্রী ও আইএএস আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ঘটনাস্থলে৷ আমরা সর্বদা ভারতীয় সেনা ও সিকিম সরকারকে সর্বতভাবে সাহায্যের জন্য প্রস্তুত৷ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করব৷’
advertisement
তিনি আরও লিখেছেন, ‘‘কিন্তু আমি আমাদের দার্জিলিং, কালিম্পং ও উত্তরবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ধরণ দেখে হতবাক হয়ে গিয়েছি৷ এত ভয়ানক বিপর্যয় ও মৃত্যুর পরে কেন্দ্রের এই পদক্ষেপ৷ আমরা সিকিমের পাশে আছি, কিন্তু আমরা এই ভেদাভেদের বিরোধিতা করছি৷ বিপর্যয়ের বিষয়ে কেন্দ্রীয় সরকারের বৈষম্য চাই না, সাম্য চাই৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘বিপর্যয় নিয়েও কেন্দ্রের বঞ্চনা’, এক্স হ্যান্ডেলে উত্তরবঙ্গ বিপর্যয় নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement