advertisement

Mamata Abhishek in Delhi: সকালে রওনা অভিষেকের, বিকেলে যাচ্ছেন মমতাও! একই দিনে দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে

Last Updated:

এসআইআর বিরোধিতায় তৃণমূল প্রথম ধর্মতলা থেকে জোড়াসাঁকো যে মিছিল করেছিল, সেই মিছিলের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েই আন্দোলনকে দিল্লি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন অভিষেক৷

দিল্লিতে একই দিনে মমতা-অভিষেক৷
দিল্লিতে একই দিনে মমতা-অভিষেক৷
আগামিকাল, বুধবার একই দিনে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে একসঙ্গে নয়, অভিষেক সকালেই কলকাতা থেকে দিল্লির বিমান ধরবেন৷ অন্যদিকে সিঙ্গুরের জনসভা সেরে বিকেলে দিল্লি রওনা দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷
তবে একই দিনে দিল্লি গেলেও রাজধানীতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী কর্মসূচি রয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ তৃণমূলের পক্ষ থেকেও কোনও ঘোষণা করা হয়নি৷ বিশেষত রাজ্যে এসআইআর হয়রানি নিয়ে তৃণমূল যেভাবে সরব হয়েছে, তাতে এবার এসআইআর হয়রানি নিয়ে তৃণমূলের আন্দোলন এবং বিরোধিতার আঁচ মমতা-অভিষেক দিল্লিতে নিয়ে যাচ্ছেন কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷
advertisement
প্রসঙ্গত, এসআইআর বিরোধিতায় তৃণমূল প্রথম ধর্মতলা থেকে জোড়াসাঁকো যে মিছিল করেছিল, সেই মিছিলের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েই আন্দোলনকে দিল্লি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন অভিষেক৷ আবার সম্প্রতি যাদবপুর থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের মিছিলের শেষে তিনি নিজে দিল্লি যাবেন বলে জানিয়ে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাজধানীতে প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷
advertisement
advertisement
তবে আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ হওয়ার কথা৷ তাই সাংসদ হিসেবে বাজেট অধিবেশনে যোগ দেবেন অভিষেক৷ এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির কর্মসূচি নিয়ে এখনও মুখে কুলুপই এঁটেছেন তৃণমূল নেতারাও৷
বুধবারই কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব৷ দিল্লি সফরের সময়ও বিরোধী দলের একাধিক নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ মুখ্যমন্ত্রী কতদিন দিল্লিতে থাকবেন অথবা কবে কলকাতায় ফিরবেন, তাও এখনও জানা সম্ভব হয়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Abhishek in Delhi: সকালে রওনা অভিষেকের, বিকেলে যাচ্ছেন মমতাও! একই দিনে দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement