advertisement

নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক, বউবাজারের ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ঘোষণা মেট্রোর

Last Updated:

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে মেট্রো কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই বাসিন্দাদের তরফে ক্ষতিপূরণ নিয়ে সওয়াল করেন খোদ মুখ্যমন্ত্রী ৷

#কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল খুঁড়তে গিয়ে বিপত্তি ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে মাথার ছাদ হারাল অসংখ্য পরিবার। ক্ষতিগ্রস্থদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মেট্রোর ৷ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে মেট্রো কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই বাসিন্দাদের তরফে ক্ষতিপূরণ নিয়ে সওয়াল করেন খোদ মুখ্যমন্ত্রী ৷
এদিন সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই বিপর্যয়ে যারা বাড়ি হারিয়েছেন তাদের বাড়ির বদলে বাড়ি করে দেওয়া হবে ৷ মেট্রোরেল এব্যাপারে সম্মত হয়েছে’ ৷একইসঙ্গে ৫২টি বাড়ির বাসিন্দাদের হোটেলের বদলে জেমস সিনেমার কাছে মেট্রোরেলের বাড়িতে অস্থায়ী জায়গা দেওয়ার কথাও আলোচনা হয় এই বৈঠকে ৷
বউবাজারের ওই ক্ষতিগ্রস্থ এলাকায় যাদের দোকান ছিল তাদের দোকানের বদলে দোকান করে দেওয়ার আশ্বাস ৷ মেট্রো কর্তাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন আয় বন্ধ থাকার ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আলাদা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবও রাখেন ৷ মেট্রো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্নে মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক, বউবাজারের ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ঘোষণা মেট্রোর
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement