advertisement

Madhyamik Result 2020: পাশের হারে চলতি বছরে রেকর্ড, প্রথম পূর্ব মেদিনীপুরের অরিত্র পাল, রেজাল্ট জানতে ক্লিক করুন News18Bangla.com-এ

Last Updated:
#কলকাতা: অপেক্ষার অবসান ৷ প্রকাশিত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল দশটায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিকে প্রথম অরিত্র পাল ৷ প্রাপ্ত নম্বর ৬৯৪ ৷ ৯৯.৯ শতাংশ নম্বর পেয়েছে সে ৷ এবারও মাধ্যমিকে জেলার জয়জয়কার ৷ পিছিয়ে কলকাতা৷ প্রথম দশে রয়েছেন ৮৪ জন ৷
মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। এবারে পরীক্ষায় বসেছিলেন ১০ লক্ষ ৩৫ হাজার। ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ ৷
প্রতিবারের মতো এবারও সাফল্যের হার সবথকে বেশি পূর্ব মেদিনীপুরে ৷পাশের হারে রেকর্ড এবার মাধ্যমিকে ৷ ৮৬.৩৪ শতাংশ পড়ুয়া পাশ৷ ৬৯৪ পেয়ে প্রথম অরিত্র পাল ৷ পূর্ব মেদিনীপুর মেমারি বিদ্যালয় মেমোরিয়ালের ছাত্র সে ৷
advertisement
advertisement
News18Bangla.com ওয়েবসাইটে ফল জানা যাবে এবার। সকাল ১০টায় ফলপ্রকাশ হলেও ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে সকাল ১০:৩০ টা থেকে ৷ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result) ৷
advertisement
এবারে ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১২.৭২শতাংশ বেশি    ৷
তবে করোনা আবহে আজই মার্কশিট হাতে পাবে না ছাত্রছাত্রীরা ৷ স্কুলগুলি স্যানিটাইজেশনের পর ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে রেজাল্ট  তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  পর্ষদ সূত্রে খবর, আগামি সপ্তাহে  ২২ জুলাই সকাল ১০ টা নাগাদ অভিভাবকদের ডাকা হবে রেজাল্ট সংগ্রহের জন্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik Result 2020: পাশের হারে চলতি বছরে রেকর্ড, প্রথম পূর্ব মেদিনীপুরের অরিত্র পাল, রেজাল্ট জানতে ক্লিক করুন News18Bangla.com-এ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement