advertisement

Madhyamik Result 2020: কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানতে ক্লিক করুন News18Bangla.com-এ

Last Updated:

সকাল দশটায় ফল প্রকাশিত হবে। সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা।

#কলকাতা: আর কয়েক মুহূর্তের অপেক্ষা ৷ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল দশটায় ফল প্রকাশিত হবে। সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। আজই প্রকাশ করা হবে মাধ্যমিকের মেধাতালিকাও।
তবে করোনা আবহে আজই মার্কশিট হাতে পাবে না ছাত্রছাত্রীরা ৷ স্কুলগুলি স্যানিটাইজেশনের পর ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্ষদ সূত্রে খবর, আগামি সপ্তাহে ২২ -২৩ জুলাই নাগাদ অভিভাবকদের ডাকা হবে রেজাল্ট সংগ্রহের জন্য।
News18Bangla.com ফল জানা যাবে এবার। সকাল ১০টায় ফলপ্রকাশ হলেও ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে সকাল ১০:৩০ টা থেকে ৷ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result) ৷
advertisement
advertisement
এ বার লকডাউনে উচ্চ মাধ্যমিক, আইসিএস, সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষা স্থগিত হয়ে গেলেও মাধ্যমিকের সব বিষয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল আগেই। মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ১০ লক্ষ ৩৫ হাজার।
লকডাউন চলাকালীনই মধ্যশিক্ষা পর্ষদের তরফে উত্তরপত্রে নম্বর বসানো ও খাতা সংগ্রহের কাজ শুরু করে দেওয়া হয়েছিল। প্রথম দফায় গ্রিন, তারপর অরেঞ্জ ও সবশেষে রেড জোন থেকে উত্তরপত্র ও নম্বর সংগ্রহের কাজ শুরু করা হয়। বেশির ভাগ উত্তরপত্র ও নম্বর সংগ্রহের কাজ হয়ে গেলেও শেষমেষ পর্ষদের তরফে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশিকা জারি করা হয় মূল্যায়নকারী শিক্ষকদের উদ্দেশে। নির্দেশিকার জেরে ১০০% উত্তরপত্রের নম্বরই জমা পড়েছে পর্ষদের কাছে। তখনই বোঝা যায়, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে আগ্রহী রাজ্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik Result 2020: কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানতে ক্লিক করুন News18Bangla.com-এ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement