advertisement

'গোমূত্রতেই সারে করোনা', দাবি দিলীপের, খাস কলকাতায় ভুল বুঝিয়ে পুলিশকর্মীর মুখে ঢেলে দেওয়া হল গোমূত্র

Last Updated:

এই ঘটনার কথা কানে যেতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, গোমূত্র নিয়ে রাজনীতি করছে বিরোধীরা ৷ গরুর মূত্রেই করোনা থেকে বাঁচার মহৌষধ লুকিয়ে রয়েছে ৷

#কলকাতা: গোমূত্রই সারাবে করোনা ৷ এই মারণ ভাইরাস থেকে বাঁচার জন্য গোমূত্র পানই একমাত্র উপায় দাবি বিজেপি নেতাদের ৷ করোনা মুক্ত রাখতে জোর করে খোদ ট্রাফিকের হোমগার্ডকে গোমূত্র খাওয়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ খাস কলকাতায় বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে করোনার ওষুধ বলে ভুল বুঝিয়ে গোমূত্র খাওয়ানোর অভিযোগ এনেছেন জোড়াবাগানের এক পুলিশকর্মী ৷ অন্যদিকে, জোর করে গোমূত্র খাওয়ানোর অভিযোগ শুনে দিলীপ ঘোষের দাবি, গোমূত্রে অবশ্যই করোনা সারে ৷ এই নিয়ে মিথ্যে রাজনীতি করার দরকার নেই ৷
ঘটনার সূত্রপাত সোমবার ৷ দিল্লিতে চক্রপাণি মহারাজের গোমূত্র পার্টির পর দেশ জুড়ে গেরুয়া শিবিরের মধ্যে গোমূত্র খাওয়া নিয়ে উৎসাহ আরও বেড়েছে ৷ পিছিয়ে নেই বঙ্গ বিজেপিও ৷ করোনার প্রতিষেধক হিসেবে গোমূত্রের প্রচারে গতকাল জোড়াবাগানে চলে কর্মসূচি ৷ ধুপ-ধুনো-ফুল-ফল-মিষ্টি দিয়ে গরুকে পুজো করার পর তামার ঘটিতে গোমূত্র নিয়ে এলাকা জুড়ে স্থানীয় মানুষদের খাওয়ান বিজেপি নেতা কর্মীরা ৷ ওই সময় সেখানে উপস্থিত হোমগার্ড পিন্টু প্রামাণিক৷ চরণামৃত ও করোনার প্রতিষেধক বলে তাঁর মুখে ঢেলে দেওয়া হয় গোমূত্র ৷ পরে তিনি আসল ব্যাপারটি জানতে পেরে মঙ্গলবার ওই বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে জোড়াবাগান থানায় অভিযোগ করেন ৷ এই ঘটনার কথা কানে যেতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, গোমূত্র নিয়ে রাজনীতি করছে বিরোধীরা ৷ গরুর মূত্রেই করোনা থেকে বাঁচার মহৌষধ লুকিয়ে রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'গোমূত্রতেই সারে করোনা', দাবি দিলীপের, খাস কলকাতায় ভুল বুঝিয়ে পুলিশকর্মীর মুখে ঢেলে দেওয়া হল গোমূত্র
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement