advertisement

বাতাসে বাজছে পুজোর সুর , কুমারটুলিতে প্রস্তুতি তুঙ্গে

Last Updated:

ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েকদিন। তাই কুমারটুলির ওলিতে গলিতে প্রতিমা বানানোর প্রস্তুতি তুঙ্গে।

#কলকাতা: ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েকদিন। তাই কুমারটুলির ওলিতে গলিতে প্রতিমা বানানোর প্রস্তুতি তুঙ্গে। রাতদিন এক করে ঠাকুর গড়ার কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। বছরের এই সময়টাতে সবথেকে বেশী রোজকারের সুযোগ থাকে মৃৎ শিল্পীদের। তবে এবছরের ছবিটা খানিকটা আলাদা। কেন?
মাঝে মাঝেই হঠাৎ বৃষ্টি।কখনও মেঘ, কখোনো রোদ্দুর.... তবুও এঁরা সারাবছর ব্যস্ত থাকেন ঠাকুর গড়ার কাজে।পুজোর আগে কুমোরটুলির মৃৎ শিল্পীদেরএই ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুন। তবে এবছর থিম পুজোর প্রতিমার থেকে সনাতনী প্রতিমার চাহিদা বেশী।
সারাবছর কমবেশী প্রতিমা তৈরি হলেও বছরের এই সময়টায় মৃৎ শিল্পীরা একটু লাভের মুখ দেখেন। তবে এবছর ইনকাম ট্যাস্কের প্রকোপ থেকে বাঁচতে পুজোর বাজেটে কাঁটছাট করছেন পুজো উদ্যোক্তারা। ফলে বায়না কমছে প্রতিমারও।
advertisement
advertisement
পুজোর অনেক আগেই লক্ষ্মী-গনেশ-সরস্বতী-কার্ত্তিককে নিয়ে বিদেশে পাড়ি দেন উমা। এই ধরনের প্রতিমা তৈরি করতে ব্যবহার হয় শোলা-ফাইবার। তবে জিএসটির কোপে ঠাকুর বানাতে খরচ হচ্ছে আাগের তুলনায় অনেক বেশি।
একদিকে ঠাকুর বানানোর খরচ, অন্যদিকে ইনকাম ট্যাক্সের প্রকোপ। সবমিলিয়ে সমস্যায় কুমোরটুলির প্রতিমাশিল্পীরা। সমস্যার কথা স্বীকার করে নিয়েছে কুমোরটুলি মৃৎ শিল্পী অ্যাসোসিয়েশনও।
এবছর পুজোর আর এক আশঙ্কা বৃষ্টি। সব বাধা কাটিয়ে মায়ের আগমনের আগে কি কিছুটা লাভের মুখ দেখবেন কুমারটুলির শিল্পীরা....
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাতাসে বাজছে পুজোর সুর , কুমারটুলিতে প্রস্তুতি তুঙ্গে
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement