advertisement

মাসে ৪.৫ লাখ টাকা বৃত্তি, অভাবনীয় সুযোগ পেলেন কলকাতার পড়ুয়া

Last Updated:

নাতকোত্তরের প্রথম বর্ষ, কিন্তু এখনই হাতে প্রতি মাসে সাড়ে চার লাখ টাকার স্টাইপেন্ড ৷ ড্রিম জব নয় এ হল ড্রিম স্ট্রাইপেন্ড ৷

#কলকাতা: স্নাতকোত্তরের প্রথম বর্ষ, কিন্তু এখনই হাতে প্রতি মাসে সাড়ে চার লাখ টাকার স্টাইপেন্ড ৷ ড্রিম জব নয় এ হল ড্রিম স্ট্রাইপেন্ড ৷ সামার ইন্টার্নশিপে এমনই অভাবনীয় অফার পেলেন কলকাতা আইআইএম-এর এক ম্যানেজমেন্ট পড়ুয়া ৷ সোমবার ইনস্টিটিউট-এর তরফ থেকে বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমকে এই খবর জানানো হয় ৷ পড়ুয়ার সুরক্ষার খাতিরেই তাঁর নাম জানাতে চায়নি আইআইএম ৷
এই বছর ইন্ডিয়ান ইনস্টিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাসে মোট ৪৬০ টি কোম্পানি সামার ইন্টার্নশিপের অফার নিয়ে আসে ৷ এদের মধ্যে ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস এবং ইনসিওরেন্স কোম্পানিগুলিই অভাবনীয় স্টাইপেন্ড বা বৃত্তির অফার দেয় ৷ প্রতিষ্ঠানটির থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাধারণত কনসাল্টিং সেক্টরে সবথেকে ভালো স্টাইপেন্ড পাওয়া যায় ৷ এই মরশুমে BFSI-এর অফার করা স্টাইপেন্ড হল প্রতি মাসে সাড়ে চার লাখ টাকা ৷
advertisement
এবারের আইআইএম-এ ক্যাম্পাসিংয়ে এসেছিল পেপসিকো, কোকাকোলা, নেসলে, হাল, পিঅ্যান্ডজি, আইটিসি এবং লরিয়েল-এর মতো কোম্পানি ৷
advertisement
আইআইএম কলকাতা জানিয়েছে, এই ব্যাচের ১৯ শতাংশ পড়ুয়াই সামার ইন্টার্নশিপে সফলভাবে সুযোগ পেয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাসে ৪.৫ লাখ টাকা বৃত্তি, অভাবনীয় সুযোগ পেলেন কলকাতার পড়ুয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement