রাজাবাজার থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত এবার চালু হচ্ছে ট্রাম
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এবার চলবে ট্রাম। প্রতি ২৫ মিনিট অন্তর এই ট্রাম চালানো হবে।
#কলকাতা: বালিগঞ্জ থেকে টালিগঞ্জ রুটে ট্রাম পরিষেবা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এবার চালু হতে চলেছে হাওড়া ব্রিজ থেকে রাজাবাজার পর্যন্ত ট্রাম চলাচল। বৃহস্পতিবার এই রুটে পরীক্ষামূলক ভাবে ট্রাম চালানো হয়।
সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এবার চলবে ট্রাম। প্রতি ২৫ মিনিট অন্তর এই ট্রাম চালানো হবে। প্রায় সাড়ে তিন মাস পরে চালু হয়েছে কলকাতার আইকনিক ট্রাম পরিষেবা। বালিগঞ্জ থেকে টালিগঞ্জ পর্যন্ত ছুটছে ট্রাম। এবার পরের লক্ষ্য, বাকি ৫ রুটে ট্রাম পরিষেবা চালু করা। তার জন্যে ওভারহেড তারের মেরামতি ও লাইন সংষ্কারের কাজ করা হচ্ছে দ্রুত গতিতে।
advertisement
কখনও সেতু সংষ্কার, কখনও আবার মেট্রোর কাজ। শহরে গতি আনতে গিয়ে গতি হারিয়ে বসে আছে কলকাতার ট্রাম। সেই গতি একেবারে বন্ধ হয়ে যায় লকডাউনের সময়ে। অবশেষে যাত্রী চাপ সামলানোর জন্য ফের পথে নামল ট্রাম। ১৪ জুন থেকে চালু হয়ে গিয়েছে শহরে ট্রাম পরিষেবা। ৪০ মিনিট অন্তর বালিগঞ্জ থেকে টালিগঞ্জ রুটে মিলছে এই পরিষেবা। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পাওয়া যাচ্ছে এই পরিষেবা। এখন দু'কামরার ট্রাম চালানো শুরু হয়েছে। ট্রামের চালক ও কন্ডাক্টর উভয়েই পিপিই কিট পরে আছেন। যত আসন তত যাত্রী নিয়ে পরিষেবা চালু হয়েছে।
advertisement
advertisement
রাজ্য পরিবহন নিগম আশা করছে এখন থেকে যথেষ্ট যাত্রী হবে ট্রামে৷ এখন ট্রিপ শেষ করে ফেরার পরে বালিগঞ্জ ও টালিগঞ্জ ডিপোতে স্যানিটাইজ করা হচ্ছে ট্রাম। হাওড়া ব্রিজ এলাকা ও রাজাবাজার ডিপোতেও একই ভাবে ট্রাম স্যানিটাইজ করা হবে।এর পরের লক্ষ্য কলকাতার বাকি ৪ ট্রাম রুটে যাত্রী পরিষেবা চালু করা। এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার, খিদিরপুর, গড়িয়াহাট, নোনাপুকুর এবং বিধাননগর থেকে হাওড়া ব্রিজ অবধি ট্রাম পথে যাতায়াত। যদিও এই রুটের একাধিক জায়গায় এখনও ওভারহেড তার ঠিক করা যায়নি। কোথাও আবার ট্রাম লাইনের ওপরে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রাম পরিষেবা আটকে থাকবে। তবে রাজ্য পরিবহন নিগম আশাবাদী সেই কাজ দ্রুত শেষ হয়ে ফের ময়দানে দৌড়বে কলকাতার ট্রাম।
advertisement
আবীর ঘোষাল
Location :
First Published :
Jul 02, 2020 3:23 PM IST







