advertisement

Kolkata Police: শরীরে একাধিক আঘাত, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের ভয়ঙ্কর মৃত্যু! কী করেছেন 'বাড়ির লোক'?

Last Updated:

Kolkata Police: প্রতিবেশীদের অভিযোগ, গত মঙ্গলবার বাড়ির বাইরে রাস্তায় ফেলে মারধর করা হয় শঙ্করবাবুকে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কলকাতা: খাস কলকাতায় পুলিশ কর্মীর রহস্য মৃত্যু। রিজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায়। ওই পুলিশ কর্মী আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন। যদিও ওই পুলিশকর্মী বৃহস্পতিবার মারা গিয়েছেন, একথা মানতে নারাজ প্রতিবেশীরা।
প্রতিবেশীদের অভিযোগ, গত মঙ্গলবার বাড়ির বাইরে রাস্তায় ফেলে মারধর করা হয় শঙ্করবাবুকে। সেদিনের পর থেকেই আর তাঁকে কেউ দেখতে পাননি এলাকায়। এমনকি গতকাল যখন দেহ উদ্ধার হয়, তখন দেহে পচন ধরে গিয়েছিল বলে দাবি তাঁদের। আরও অভিযোগ উঠেছে, অমানবিক অত্যাচার করা হত অসুস্থ এই পুলিশকর্মীর ওপর। বাড়ির প্রমোটিং সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মধ্যে মতানৈক্য থাকায় তাকে মারধর করা হত বলে অনুমান প্রতিবেশীদের।
advertisement
প্রতিবেশীদের দাবি, বৃহস্পতিবার দিনভর পরিবারের তরফে চেষ্টা করা হয়েছে যেভাবে হোক একটা ডেথ সার্টিফিকেট জোগাড় করার। প্রাথমিকভাবে প্রতিবেশীরা রুখে দাঁড়ালে পুলিশও তাদের সহায়তা করেনি বলে দাবি। তারপর বিষয় জানাজানি হতেই পিছু হটে তারা। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে দাবি প্রতিবেশীদের।
advertisement
পরিবারের তরফে স্ত্রী এবং ছেলে সামনে না এলেও, মৃত পুলিশকর্মীর এক ভাই মুর্শিদাবাদ থেকে এসেছেন। তিনি বাড়ির বারান্দায় বসে কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। দরজার তালা তিনি খুলতে পারবেন না বলেও জানিয়ে দেন। তবে তার দাদাকে মারধর করে মেরে ফেলা হয়েছে এই বিষয়টা তিনি মানতে চাননি না। “সব পরিবারেই অশান্তি হয়” জানালেন তিনি। এমনকি মঙ্গলবারের মারধরের কথাও তিনি মানতে চাইলেন না। প্রতিবেশীরা বাড়ির সামনে এসে ক্ষোভপ্রকাশ করলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: শরীরে একাধিক আঘাত, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের ভয়ঙ্কর মৃত্যু! কী করেছেন 'বাড়ির লোক'?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement