advertisement

Yuva Sathi Camp: বাড়ির কাছে কোথায় হচ্ছে যুবসাথীর শিবির, কীভাবে জানবেন? শুরু রবিবার থেকে, জানুন খুঁটিনাটি তথ্য

Last Updated:

এই শিবিরগুলির যথাযথ আয়োজনের জন্য প্রতিটি জেলার জেলাশাসককে নবান্নের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷

এপ্রিল থেকেই পাওয়া যাবে যুবসাথীর মাসিক ১৫০০ টাকা ভাতা৷
এপ্রিল থেকেই পাওয়া যাবে যুবসাথীর মাসিক ১৫০০ টাকা ভাতা৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, রবিবার ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শিবির করে যুবসাথী প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেবে রাজ্য সরকার৷ এই শিবিরে গেলেই ফর্মপূরণ করে নথি সহ জমা দিতে পারবেন আগ্রহীরা৷ যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার৷
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় একটি অথবা দুটি করে এই শিবির হবে৷ এই শিবিরগুলির নাম দেওয়া হয়েছে স্বনির্ভর বাংলা৷ সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত শিবিরগুলি চলবে৷
কোথায় হবে শিবির?
advertisement
প্রতিটি বিধানসভা এলাকায় একটি অথবা দুটি করে এই স্বনির্ভর বাংলা শিবির হবে৷ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রাজ্য সরকার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ২৯৪টি বিধানসভার কোথায় শিবির হবে তা জানিয়ে দেবে৷ এর পাশাপাশি রাজ্য সরকারের https://apas.wb.gov.in পোর্টালে গিয়ে নিজের বিধানসভা কেন্দ্রের কোথায় শিবির হচ্ছে জেনে নিতে পারবেন৷
advertisement
https://apas.wb.gov.in পোর্টালের হোম পেজ খুললেই নীচের দিকে Find Your Camp অপশন দেখাবে৷ ওই অপশনের উপরে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলবে৷ সেখানে নিজের জেলা এবং বিধানসভা কেন্দ্র বেছে নিলেই সংশ্লিষ্ট বিধানসভার কোথায় কোথায় শিবির হচ্ছে তা দেখা যাবে৷
শনিবারই অবশ্য নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, অফলাইনের পাশাপাশি অনলাইনেও যুবসাথী প্রকল্পের আবেদন করা যাবে৷
advertisement
ন্যূনতম মাধ্যমিক পাশ এবং ২১ থেকে ৪০ বছরের মধ্যে যাঁদের বয়স, এরকম বেকার যুবক-যুবতীরা যুবসাথী প্রকল্পে মাসিক ভাতার জন্য আবেদন করতে পারবেন৷ আবেদন অনুমোদিত হলে আগামী ১ এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Yuva Sathi Camp: বাড়ির কাছে কোথায় হচ্ছে যুবসাথীর শিবির, কীভাবে জানবেন? শুরু রবিবার থেকে, জানুন খুঁটিনাটি তথ্য
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement