advertisement

Jyotipriya Mallick Partha Chatterjee: খুব ইচ্ছে ছিল পার্থর, বাধ সাধেন জ্যোতিপ্রিয়! গ্রেফতার দুই নেতার 'লড়াইয়ে' নেত্রী হওয়া হল না অর্পিতার

Last Updated:

Jyotipriya Mallick Partha Chatterjee: ইডি-র দাবি, অর্পিতাকে উত্তর ২৪ পরগনার একটি পুরসভা থেকে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ। টিকিটে না করে দেন জ্যোতিপ্রিয় ওরফে বালু।

জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায় ও বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়
জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায় ও বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়
কলকাতা: রেশন দুর্নীতিতে ইডির জালে প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই দুর্নীতির তদন্তে নেমে জ্যোতিপ্রিয়র সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়েরও যোগের প্রমাণ হাতে উঠে আসছে তদন্তকারীদের। ইডি-র দাবি, অর্পিতাকে রাজনীতিতেও আনতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দেন জ্যোতিপ্রিয়ই।
ইডি-র দাবি, অর্পিতাকে উত্তর ২৪ পরগনার একটি পুরসভা থেকে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ। টিকিটে না করে দেন জ্যোতিপ্রিয় ওরফে বালু। সে কারমে মনক্ষুণ্ণ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কামারহাটি পুরসভার একটি আসন থেকে লড়তে চেয়েছিলেন অর্পিতা। তাঁর হয়ে আবেদন করেছিলেন তৎকালীন তৃণণূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তা নাকচ করে দেন জ্যোতিপ্রিয় মল্লিক।
advertisement
আরও পড়ুন: এমনই ভরসা, না দেখেই ফাইলে সই জ্যোতিপ্রিয়র, বাকিবুরের আর কত সম্পত্তি বাকি? মাথায় হাত ইডি-রও
যদিও বাকিবুর রহমান ঘনিষ্ঠ ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের। আর সেই বাকিবুরের প্রযোজিত সিনেমা ‘ম্যানগ্রোভ’-এ অভিনয় করেছিলেন অর্পিতা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের ১০০টির বেশি পুরসভায় পুরভোট হয়েছিল। সেই পুরভোটে কামারহাটি পুরসভার একটি ওয়ার্ড থেকে অর্পিতাকে প্রার্থী করতে চেয়ে দলের কাছে দরবার শুরু করেছিলেন পার্থ।
advertisement
advertisement
যদিও ওই উদ্যোগ শুরু হয়েছিল পুরভোটের অনেক আগে থেকেই। নির্বাচনে লড়ার জন্য কামারহাটি পুরসভা এলাকার ভোটারও হয়েছিলেন অর্পিতা। প্রার্থীতালিকা ঘোষণার আগে পর্যন্ত বান্ধবীর টিকিটের জন্য চেষ্টা চালিয়েছিলেন পার্থ। তদন্তে আপাতত সেগুলোও নজরে আসছে কেন্দ্রীয় এজেন্সির।
আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick Partha Chatterjee: খুব ইচ্ছে ছিল পার্থর, বাধ সাধেন জ্যোতিপ্রিয়! গ্রেফতার দুই নেতার 'লড়াইয়ে' নেত্রী হওয়া হল না অর্পিতার
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement