advertisement

#CAA: শান্তি বজায় রাখতে টেলিকম সংস্থাগুলিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি রাজ্য প্রশাসনের

Last Updated:

দেখে নিন রাজ্য প্রশাসনের নির্দেশিকা

#কলকাতা: হিংসা ছড়ানো রোধ করতে ও শান্তি জারি রাখতে রাজ্যের একাধিক অংশে বন্ধ ইন্টারনেট পরিষেবা ৷ মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় বারাসত, বসিরহাটেও ইন্টারনেট বন্ধ ৷ ইন্টারেনট পরিষেবা বন্ধ মুরারইয়ের কিছু এলাকায় ৷ উত্তর দিনাজপুরেও বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷
নাগরিকত্ব আইনের প্রতিবাদে অব্যাহত তাণ্ডব। রাজ্য সরকারের বারংবার আবেদন সত্ত্বেও বন্ধ হয়নি হিংসা প্রদর্শন ও সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির ঘটনা ৷নাগরিকত্ব সংশোধনীর আইনের প্রতিবাদের শুক্রবার থেকে অশান্ত রাজ্য ৷ বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ ও বিক্ষোভ ৷ কোথাও ভাঙচুর করা হচ্ছে রেলওয়ে স্টেশন, ট্রেন, কোথাও সড়কপথে রাস্তা অবরোধের মাঝে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাসও ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন-হুঁশিয়ারিতেও কাজ হয়নি ৷ শুক্র ও শনিবারের পর রবিবারও রাজ্যে জেলায় জেলায় অব্যাহত প্রতিবাদ কর্মসূচির নামে হিংসা প্রদর্শন ৷ তাই হিংসা রুখতে ও স্পর্শকাতর পরিস্থিতি এড়াতে রাজ্যের বেশ কিছু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন ৷
advertisement
মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-ক্যানিংয়ে ও উত্তর ২৪ পরগণার বারাসত,বসিরহাটে ইন্টারনেট পরিষেবা আপাত বন্ধ রাখার কথা জানানো হয়েছে ৷ বহিরাগতদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির ও অশান্তি ছড়াতে মদত দেওয়ার অভিযোগ ৷ তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত ৷
advertisement
CAA এর প্রতিবাদে গতরাতে তিনটি ট্রেন জ্বালিয়ে দেওয়ার পর আজও থমথমে মুর্শিদাবাদের কৃষ্ণপুর। আগুনে পুড়ল হাজারদুয়ারি এক্সপ্রেস। জেলার বিভিন্ন রেল স্টেশনে তাণ্ডবের পর তৎপরতা। স্টেশনের বাইরে ও প্ল্যাটফর্মে নজরদারি আরপিএফের। অতিরিক্ত বাহিনী মোতায়েন। রয়েছে কুইক রেসপন্স টিমও। সড়কপথেও পুলিশের টহলদারি। নাগরিকত্ব সংশোধনীর প্রতিবাদে বিক্ষোভকারীদের তাণ্ডবে তছনছ সাঁকরাইল স্টেশন। প্যানেল রুমে ভাঙচুর-আগুন। পুড়ল স্টেশন মাস্টারের ঘর। বিপর্যস্ত সিগনালিং ব্যবস্থা। দক্ষিণ-পূর্ব রেলে ব্যাহত পরিষেবা। বহু ট্রেন বাতিল। চরম দুর্ভোগে যাত্রীরা। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে তাণ্ডব চালান মুর্শিদাবাদের সারগাছি স্টেশনেও ৷
advertisement
1 2 3
হিংসা রুখতে বন্ধ ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে ৷ সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রদানকারী সংস্থাগুলির উদ্দেশ্যে নোটিশ জারি রাজ্য সরকারের পক্ষ থেকে এই পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে ৷ এই মুহূর্তে হাওড়া জেলায় ইন্টারনেট বন্ধ থাকলেও নবান্ন ও তার সংলগ্ন এলাকা এবং শিবপুর পুলিশ থানা এলাকার কিছু অংশকে খালি এই আওতা থেকে বাদ রাখতে নির্দেশ জারি করা হয়েছে ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বন্ধ ইন্টারনেট ৷ বহিরাগতদের বিরুদ্ধে উসকানির অভিযোগ৷
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
#CAA: শান্তি বজায় রাখতে টেলিকম সংস্থাগুলিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি রাজ্য প্রশাসনের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement