advertisement

IMD Weather Alert: শুক্রবার দিনভর কলকাতা-সহ উত্তর, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? দুপুর গড়ালে বদলাবে পরিস্থিতি? জানিয়ে দিল আলিপুর

Last Updated:

IMD Weather Alert: কলকাতার তাপমাত্রা ওঠানামা করছে। সামান্য হলেও নেমেছে তাপমাত্রা। তবে ১৬ ডিগ্রির ঘরেই সর্বনিম্ন। দিন ও রাতের তাপমাত্রা ফের স্বাভাবিকের নিচে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি।

কলকাতার আবহাওয়া
কলকাতার আবহাওয়া
কলকাতাঃ আজ শুক্রবার রাজ্যের জেলায় জেলায় সকালে ও রাতে শীতের হালকা শীতের আমেজ। দিনে শীতের অনুভূতি কমবে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু-ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবারে মধ্যে দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলে ও শুষ্ক হাওয়া থাকবে। দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়ছে না। কলকাতায় ১৬ ডিগ্রির ঘরে পারদ, বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে কলকাতার ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলায় তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা।
উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে ৫-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। মালদহ ও সংলগ্ন জেলায় ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
advertisement
আরও পড়ুনঃ মার্চ-এপ্রিলেও গোলাপে ভরে থাকবে বাগানের সব গাছ, সহজ ‘এই’ কৌশলে বাড়বে ফুলের মাপ, গাছের পাতা দেখা যাবে না
কলকাতার তাপমাত্রা ওঠানামা করছে। সামান্য হলেও নেমেছে তাপমাত্রা। তবে ১৬ ডিগ্রির ঘরেই সর্বনিম্ন। দিন ও রাতের তাপমাত্রা ফের স্বাভাবিকের নিচে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। শীতের আমেজ ক্রমশ কমছে। আগামী দু’দিন তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
advertisement
advertisement
আজ শুক্রবার কলকাতায় পরিস্কার আকাশ। সকালে হালকা শিশির/ কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭-২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
IMD Weather Alert: শুক্রবার দিনভর কলকাতা-সহ উত্তর, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? দুপুর গড়ালে বদলাবে পরিস্থিতি? জানিয়ে দিল আলিপুর
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement