advertisement

দলবিরোধী কাজ করছি মনে হলে দল ব্যবস্থা নিতে পারে, ফের বিস্ফোরক সব্যসাচী

Last Updated:

বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার বিদ্যুত্‍‌ ভবনে সভা করেন বিদ্যুত্‍‌কর্মীরা৷ সেই সভায় যান বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি৷

#কলকাতা: বিদ্যুত্‍‌ কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে সভায় গিয়ে রাজ্যের বিদ্যুত্‍‌মন্ত্রীর বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত৷ বিদ্যুত্‍‌মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে সব্যসাচী বললেন, 'ভয় পেয়েই সভায় আসেননি বিদ্যুত্‍‌মন্ত্রী৷ পদের কী মহিমা!'
বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার বিদ্যুত্‍‌ ভবনে সভা করেন বিদ্যুত্‍‌কর্মীরা৷ সেই সভায় যান বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি৷ শোভনদেব চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, 'উনি তো পাওয়ার মিনিস্টার৷ এখানে এলে পাওয়ার চলে যেত৷ তৃণমূলের বিধায়ক হয়ে এখানে আসিনি৷ শ্রমজীবীদের প্রতিনিধি হয়ে এসেছি৷ দল চাইলে ব্যবস্থা নিতে পারে৷'
advertisement
সল্টলেকের বিদ্যুৎ ভবনের সামনে আইএনটিটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সব্যসাচী দত্ত। বিদ্যুৎ কর্মীদের বেতন বাড়ানোর দীর্ঘদিনের দাবি এবং ডিএ প্রসঙ্গেই ছিল এ দিনের বিক্ষোভ কর্মসূচী।
advertisement
আরও ভিডিও: সব্যসাচী দত্তের বাড়িতে মুকুল রায় ! তবে কী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী ?
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দলবিরোধী কাজ করছি মনে হলে দল ব্যবস্থা নিতে পারে, ফের বিস্ফোরক সব্যসাচী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement