advertisement

Humayun Kabir on Adhir Chowdhury: 'দাদা অধীরকে জেতাতে তৈরি!' মমতা, শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেওয়ার হুঙ্কার হুমায়ুনের

Last Updated:

মহম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনার পরই জোট জল্পনা তৈরি হয়েছিল৷

হুমায়ুনের মুখে অধীর বন্দনা৷
হুমায়ুনের মুখে অধীর বন্দনা৷
বামেদের সঙ্গে জোট জল্পনায় জল পড়েছে৷ অন্যদিকে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকিও বামেদের সঙ্গেই জোট করতে আগ্রহী৷ ফলে নতুন দল তৈরি করেও বিধানসভা নির্বাচনের আগে জোট সঙ্গী খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর৷ তবে জোট সঙ্গী না পেলেও দমছেন না হুমায়ুন৷ বরং গত কয়েক দিন ধরে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর স্তূতি শোনা যাচ্ছে হুমায়ুনের মুখে৷
এ দিনও কলকাতায় অধীর প্রসঙ্গে হুমায়ুন বলেন, অধীর চৌধুরীর প্রতি আমার দুর্বলতা আছে। আমি দাদা বলি। তিনি যেখানেই প্রার্থী হবেন, তাঁকে জেতানোর জন্য যা করার করব। প্রসঙ্গত কয়েকদিন আগেই হুমায়ুন স্বীকার করেছিলেন, গত লোকসভা নির্বাচনে অধীরকে হারানোর জন্য তৃণমূলের হয়ে কাজ করে ভুল করেছিলেন তিনি৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সম্ভবত মুর্শিদাবাদে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করতেই অধীর বন্দনা শুরু করেছেন হুমায়ুন৷
advertisement
হুমায়ুন অবশ্য এ দিন দাবি করেছেন, আসন রফা না হওয়ার কারণে তিনিই বামেদের সঙ্গে জোটের আলোচনা বন্ধ করেছেন৷ আইএসএফ-এর সঙ্গেও তাঁর দল জোট করতে আগ্রহী নয় বলে দাবি করেছেন জনতা উন্নয়ন পার্টির নেতা৷ তবে হুমায়ুনের দাবি, অধীর চৌধুরী এবং মহম্মদ সেলিম নির্বাচনে প্রার্থী হলে তাঁর দল সমর্থন করবে৷
advertisement
ভরতপুরের বিধায়ক অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, বামেদের সঙ্গে তাঁর দলের জোট হচ্ছে না৷ জোট সম্ভাবনা শেষ হতেই এ দিন সিপিএমকেও আক্রমণ করেছেন জনতা উন্নয়ন পার্টির নেতা৷ হুমায়ুন জানিয়েছেন, জনতা উন্নয়ন পার্টি এবং তার সহযোগী দলগুলি কোথায় কোথায় প্রার্থী দেবে, আগামী ২১ ফেব্রুয়ারি তা ঘোষণা করে দেওয়া হবে৷
advertisement
একই সঙ্গে হুমায়ুন কবীরের হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সদ্য দল বদল কের কংগ্রেসে যাওয়া মৌসম নূর সহ রাজ্য রাজনীতির সব বড় মুখদের বিরুদ্ধেই বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে তাঁর দল৷
আগামী ২১ তারিখ জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।বামেদের সঙ্গে জোট করছেন না জনতা উন্নয়ন পার্টি।আগামী ২৫ তারিখ আমি জানিয়ে দেব জনতা উন্নয়ন পার্টি সহ বাকি ৭ দল কোথায় প্রার্থী দেব।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Humayun Kabir on Adhir Chowdhury: 'দাদা অধীরকে জেতাতে তৈরি!' মমতা, শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেওয়ার হুঙ্কার হুমায়ুনের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement