advertisement

Crime News: বেলেঘাটায় ভয়ঙ্কর কাণ্ড! পুত্র সন্তান না হওয়ায় বেদম মারধর, নৃশংস শারীরিক নির্যাতনে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর, শোক-হাহাকার পরিবারে

Last Updated:

Crime News: পুত্র সন্তান না হওয়ায় বেধড়ক মারধর, দীর্ঘদিন ধরে চলত নির্যাতন৷ গতকাল মৃত্যু হয় বেলেঘাটার গৃহবধূর।

News18
News18
বেলেঘাটা: পুত্র সন্তান না হওয়ায় বেধড়ক মারধর, দীর্ঘদিন ধরে চলত নির্যাতন৷ গতকাল মৃত্যু হয় বেলেঘাটার গৃহবধূর।পরিবারের অভিযোগ পরিকল্পনা করে খুন করা হয়েছে শ্বেতা সাউকে।
ইতিমধ্যেই নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার৷ দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছিল এর আগেও একাধিকবার মারধর করেছে তার স্বামী।
advertisement
গতকাল ঝামেলার সূত্রপাত হয়, তার বাবা তার শ্বশুরবাড়ি বেলেঘাটায় যখন যান তখন তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না।পরবর্তীতে দরজা জোর করে খুলে যখন ঘরে ঢোকে তিনি দেখতে পান অচেতন অবস্থায় পড়ে রয়েছে খাটে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলা হয়। পরিবারের অভিযোগ পরিকল্পনা করে খুন করেছে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন।
advertisement
গত দশ বছর হয়েছে শ্বেতার সঙ্গে রোহিতের বিয়ের৷ তবে কিছু বছর আগে রোহিতের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে বলা হয়েছিল সেই নিয়েও সমস্যা তৈরি হয়। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, তারপরেই মৃত্যুর সঠিক কারণ কি জানা যাবে, পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: বেলেঘাটায় ভয়ঙ্কর কাণ্ড! পুত্র সন্তান না হওয়ায় বেদম মারধর, নৃশংস শারীরিক নির্যাতনে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর, শোক-হাহাকার পরিবারে
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement