advertisement

নির্বাচন কমিশনের কাছে ৩৪০টি পঞ্চায়েত মামলার নথি চাইল হাইকোর্ট

Last Updated:
#কলকাতা: পঞ্চায়েত মামলার জট কাটাতে আরও কড়া হল হাইকোর্ট ৷ অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মামলা করে সিপিএম ৷ সেই মামলা নিয়েই হাইকোর্টের সামনেই তোপের মুখে পড়ে নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশনকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিল হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ ৷
‘ভোট মানে শুধু ভোটের দিন নয় ৷ এত যে অভিযোগ উঠছে ৷ তার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ?’ সেই নিয়ে  নির্বাচন কমিশনের দিকে সরাসরি প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ ৷ একইসঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে ২৩ এপ্রিল পর্যন্ত ৩৪০টি অভিযোগের নথি চাইল হাইকোর্ট ৷
সোমবার সন্ধের মধ্যে কমিশনকে নথি পেশের নির্দেশ দিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ নথি দেখে কাল সকাল সাড়ে দশটায় রায় দেবে ডিভিশন বেঞ্চ ৷
advertisement
advertisement
অনলাইনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে সিপিএম ৷ সেই মামলার শুনানিতেই চরম ভর্ৎসনার মুখে পড়ে নির্বাচন কমিশন ৷
ভাঙরের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে বাধা পেলে তারা অনলাইনে মনোনয়ন জমা দেন ৷ আদালত সেই মনোনয়নকে স্বীকৃতিও দিয়েছে ৷ নির্বাচন কমিশনকে সেই মনোনয়নগুলি গ্রহণ করতে নির্দেশও দেয় আদালত ৷ হাইকোর্টের সেই নির্দেশ মেনেই বাম প্রার্থীরা অনলাইনে মনোনয়ন জমা দেন ৷ এদিন বামপ্রার্থীদের সেই তালিকাই নির্বাচন কমিশনের আইনজীবী আদালতের সামনে তুলে ধরেন ৷ আর এরপরেই বিচারপতি নির্বাচন কমিশনের আইনজীবীর উপর কার্যত ক্ষোভে ফেটে পড়েন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্বাচন কমিশনের কাছে ৩৪০টি পঞ্চায়েত মামলার নথি চাইল হাইকোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement