advertisement

অভিনেতা চিন্ময় রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে বিপদমুক্ত নন, জানালেন চিকিৎসকেরা

Last Updated:

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা চিন্ময় রায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷

#কলকাতা: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তথা বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে গতকালই ভর্তি করা হয়েছে তাঁকে ৷ আইটিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন অভিনেতা চিন্ময় রায় ৷ চিকিৎসকেরা বলেছেন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিপদ মুক্ত নন তিনি ৷ অর্থ এবং নিউরো সার্জেনের অধীনে রয়েছেন তিনি ৷
প্রসঙ্গত গতকাল গল্ফগ্রীনে নিজের ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন অভিনেতা চিন্ময় রায় ৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক ভর্তি ৷ অভিনেতার মাথায় ও পায়ে গুরুতর চোট লেগেছে বলে জানা গিয়েছে ৷ বাড়ির পাঁচতলা থেকে পড়ে গিয়েছেন তিনি ৷
আত্মহত্যার চেষ্টা করেছিলেন বর্ষীয়ান ও জনপ্রিয় এই অভিনেতা চিন্ময় রায় ৷ প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের ৷ রোগ যন্ত্রণা মুক্তিতেই আত্মহত্যার চেষ্টা ? এই নিয়েই দ্বন্দ্বে রয়েছে পুলিশ ৷ এই সম্ভাবনাই খতিয়ে অনিবেতাদেখছে পুলিশ ৷ অভিনেতার পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিনেতা চিন্ময় রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে বিপদমুক্ত নন, জানালেন চিকিৎসকেরা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement