advertisement

Governor CV Ananda Bose: দিল্লি যাচ্ছেন রাজ্যপাল! রাতেই অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, আলোচনায় 'আরজি কর'?

Last Updated:

Governor CV Ananda Bose: ইতিমধ্যেই আরজি কর ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল। সূত্রের খবর, সোমবার রাতে দিল্লি পৌঁছে রাতেই বা মঙ্গলবার সকালেই রাজ্যপালের বৈঠকের সম্ভাবনা অমিত শাহের সঙ্গে।

দিল্লি যাচ্ছেন রাজ্যপাল
দিল্লি যাচ্ছেন রাজ্যপাল
কলকাতা: আর জি কর ইস্যু নিয়ে দেশ জুড়ে শোরগোল। এরইমধ্যে আজ সোমবার জরুরি ভিত্তিতে রাজধানী দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, বিকেলেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। বিকেল সাড়ে পাঁচটার বিমানে দিল্লি যাবেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রাজ্যপালের। ইতিমধ্যেই আরজি কর ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল। সূত্রের খবর, সোমবার রাতে দিল্লি পৌঁছে রাতেই বা মঙ্গলবার সকালেই রাজ্যপালের বৈঠকের সম্ভাবনা অমিত শাহের সঙ্গে।
advertisement
advertisement
আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার জেরে দেশ জুড়ে তোলপাড়। নিরাপত্তার প্রশ্নে রাজ্য ও দেশ জুড়ে জায়গায় জায়গায় প্রতিবাদে সব স্তরের মানুষ নেমেছেন রাজপথে। এবার এই ঘটনা সম্ভবত উঠে আসতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যপালের বৈঠকে। আগেই সাক্ষাতের আবেদন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে এমনটাই জানিয়েছে এএনআই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Governor CV Ananda Bose: দিল্লি যাচ্ছেন রাজ্যপাল! রাতেই অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, আলোচনায় 'আরজি কর'?
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement