রিজেন্ট পার্কে গুলিতে খুন যুবতী! অভিযুক্ত প্রাক্তন প্রেমিক

Last Updated:

নিহত তরুণীর নাম প্রিয়াঙ্কা পুরকাইত৷ প্রাক্তন প্রেমিক জয়ন্ত হালদারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷

#কলকাতা: সাতসকালে এক তরুণীকে গুলি করে খুনের ঘটনা ঘটল কলকাতায়৷ শনিবার সকালে রিজেন্ট পার্কে ঘটনাটি ঘটেছে৷ নিহত তরুণীর নাম প্রিয়াঙ্কা পুরকাইত৷ প্রাক্তন প্রেমিক জয়ন্ত হালদারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷
জানা গিয়েছে, ওই তরুণীর বয়স ২০৷ রিজেন্ট পার্কের দীনেশ পল্লির ঘটনা৷ অভিযোগ, এ দিন সকাল ৮টা নাগাদ ওই যুবতী নিজের ঘরে ছিলেন৷ প্রিয়াঙ্কাকে লক্ষ্য করে গুলি চালায় জয়ন্ত৷ ঘাড়ে গুলি লাগে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
স্থানীয় সূত্রে খবর, ওই যুবতী কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী৷ অভিযুক্ত জয়ন্ত হালদারের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল৷ সম্প্রতি সেই সম্পর্কে চিড় ধরেছিল৷ সেই থেকেই যাবতীয় অশান্তির সূত্রপাত৷ অভিযুক্ত এখনও পলাতক৷ ঘটনার তল্লাশি শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রিজেন্ট পার্কে গুলিতে খুন যুবতী! অভিযুক্ত প্রাক্তন প্রেমিক
Next Article
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie