advertisement

Garia Parlour Murder Update: হরিয়ানায় প্রেমিকের কাছে চলে যান রূপবাণী, ফিরে আসেন দু মাস আগে! গড়িয়ার পার্লার কাণ্ডে কী তথ্য পেল পুলিশ?

Last Updated:

এ দিন দুপুরে গড়িয়ার তেঁতুলতলার একটি পার্লারে ঢুকে রূপবাণী দাস নামে ওই মহিলাকে খুন করে হরিয়ানার বাসিন্দা পঙ্কজ নামে এক যুবক৷ পরে নিজেও আত্মঘাতী হয় সে৷

Rapid Read
গড়িয়ার পার্লারে নিহত রূপবাণী দাস এবং তাঁর প্রেমিক পঙ্কজ৷
গড়িয়ার পার্লারে নিহত রূপবাণী দাস এবং তাঁর প্রেমিক পঙ্কজ৷
অর্পণ মণ্ডল, গড়িয়া: গড়িয়ার তেঁতুলতলার পার্লারে মহিলাকে খুন করে প্রেমিকের আত্মঘাতী হওয়ার ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, রূপবাণী দাস নামে ওই মহিলার উপরে যে যুবক হামলা চালান, তাঁর নাম পঙ্কজ৷ হরিয়ানার বাসিন্দা পঙ্কজ রূপবাণী দাস নামে ওই মহিলাকে খুন করার পর নিজেও আত্মঘাতী হয়েছেন৷
পুলিশ সূত্রে খবর, গড়িয়ার তেঁতুলতলা এলাকায় প্রায় ১৫ বছর ধরে ওই পার্লার চালাতেন রূপবাণী দাস (৫০)৷ তাঁর স্বামী এবং সন্তানও রয়েছে৷ যদিও মাঝে রূপবাণী দাস হরিয়ানার বাসিন্দা পঙ্কজ নামে ওই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা৷ দু জনে ফেসবুকে বন্ধুও ছিলেন৷ ফেসবুক বন্ধুত্বের সূত্রেই দু জনের সম্পর্ক গড়ে উঠেছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
এমন কি, মাঝে বেশ কিছু দিন গড়িয়ারই বাসিন্দা রূপবাণীদেবী হরিয়ানায় পঙ্কজ নামে ওই যুবকের কাছেও চলে গিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ৷ এর পর অবশ্য মাস দুয়েক আগে কলকাতায় ফিরে আসেন রূপবাণীদেবী৷ তার পরই আজ গড়িয়ার পার্লারে এই কাণ্ড ঘটে৷
advertisement
প্রতিদিনের মতো এ দিন বেলা ১২টা নাগাদ রূপবানী দাসের স্বামী অনুপ দাস মোটরসাইকেলে করে তাঁকে ওই পার্লারে নামিয়ে দিয়ে যান৷ বেলা ১২.৪৫ নাগাদ অনুপবাবুকে ফোনে জানানো হয়, পার্লারের ভিতরে মারামারি শুরু হয়েছে৷ এই খবর পেয়েই ছেলে এবং জামাইবাবুকে নিয়ে দ্রুত ওই পার্লারে পৌঁছন অনুপবাবু৷ সেখানে গিয়ে তিনি দেখেন ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী৷ রক্তে ভেসে যাচ্ছে চারপাশ৷ পার্লারের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন পঙ্কজ নামে ওই যুবকও৷
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন রূপবাণী দেবী৷ সেই আক্রোশেই পঙ্কজ নামে ওই যুবক এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ পঙ্কজ নামে আত্মঘাতী ওই যুবকের পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে পুলিশ৷ পাশাপাশি রূপবাণীদেবীর স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Garia Parlour Murder Update: হরিয়ানায় প্রেমিকের কাছে চলে যান রূপবাণী, ফিরে আসেন দু মাস আগে! গড়িয়ার পার্লার কাণ্ডে কী তথ্য পেল পুলিশ?
Next Article
advertisement
Garia Parlour Murder Update: হরিয়ানায় প্রেমিকের কাছে চলে যান রূপবাণী, ফিরে আসেন দু মাস আগে! গড়িয়ার পার্লার কাণ্ডে কী তথ্য পেল পুলিশ?
হরিয়ানায় প্রেমিকের কাছে চলে যান রূপবাণী, ফিরে আসেন দু মাস আগে! গড়িয়ার পার্লার কাণ্ডে কী তথ্য পেল পুলিশ?
  • গড়িয়ার পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক!

  • মৃত মহিলার নাম রূপবাণী দাস৷

  • সম্পর্কের টানাপোড়েনেই খুন, দাবি পুলিশের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement