ছাত্রদের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে, অনশন তুলে নিন: পার্থ
Last Updated:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের অনশন আন্দোলন অব্যহত রয়েছে ৷ ২০ জন ছাত্র ছাত্রী অনশন করছেন ৷ গতকাল বিশ্ববিদ্যালয় চত্বরেই অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন পড়ুয়া ৷
#কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের অনশন আন্দোলন অব্যহত রয়েছে ৷ ২০ জন ছাত্র ছাত্রী অনশন করছেন ৷ গতকাল বিশ্ববিদ্যালয় চত্বরেই অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন পড়ুয়া ৷ অন্যদিকে, আন্দোলনের জেরে নয়া শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে বিপাকে পড়ছেন পড়ুয়ারা ৷ সেই সমস্ত সমস্যার সমাধান করতেই এবার ময়দানে নামলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ ছাত্রদের কাছে অনশন তুলে নেওয়ার অনুরোধ করলেন শিক্ষামন্ত্রী ৷
শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, ছাত্রদের অনুরোধ,
অনশন তুলে নিন ৷ অনেকের স্বাস্থ্যের অবনতি হয়েছে ৷ যাঁরা এ বছর পাশ করেছেন ৷ তাঁদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ছে ৷ এই অনিশ্চিয়তা তৈরি করা ঠিক নয় ৷
অনশন তুলে নিন ৷ অনেকের স্বাস্থ্যের অবনতি হয়েছে ৷ যাঁরা এ বছর পাশ করেছেন ৷ তাঁদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ছে ৷ এই অনিশ্চিয়তা তৈরি করা ঠিক নয় ৷advertisement
এদিকে, রবিবার তিনি প্রথমে রাজভবনে যান ৷ সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিষয়টি নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কালীঘাটে এই বিষয়টি নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ৷
advertisement
প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, প্রাক্তন, কর্মী এবং শিক্ষকদের নিয়ে মহামিছিল হবে ৷ একইসঙ্গে বুধবার গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে ৷
প্রবেশিকা ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করেছে যাদবপুরের পড়ুয়ারা ৷ তাতে যোগ দিয়েছেন অধ্যাপক, প্রাক্তনীরাও ৷ প্রথমে উপাচার্যকে ঘেরাও করে রাখলেও পরে অবশ্য উঠে যায় ঘেরাও ৷ এরপর থেকেই অনশনে বসেছে পড়ুয়ারা ৷ আজও ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কলা বিভাগের কয়েকটি শাখা ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 09, 2018 4:39 PM IST







