advertisement

প্রথম বর্ষের নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ন্যাশনাল মেডিক্যালে

Last Updated:

ন্যাশনাল মেডিক্যালের নার্সিং সুপার জানিয়েছেন, শুক্রবার সমাপ্তি পিকনিকে গিয়েছিলেন৷ রাতে বাড়ি ফিরেই আত্মহত্যা বলে অনুমান৷

#কলকাতা: নার্সিংয়ের প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল ন্যাশনাল মেডিক্যালের হস্টেলে৷ ছাত্রীর নাম সমাপ্তি৷ তিনি কোচবিহারের বাসিন্দা৷ শনিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ মৃত্যুর পিছনে মানসিক অবসাদ বলেই পুলিশের প্রাথমিক অনুমান৷
ন্যাশনাল মেডিক্যালের নার্সিং সুপার জানিয়েছেন, শুক্রবার সমাপ্তি পিকনিকে গিয়েছিলেন৷ রাতে বাড়ি ফিরেই আত্মহত্যা বলে অনুমান৷ সূত্রের খবর, সমাপ্তি চেয়েছিলেন বাংলায় অনার্স পড়তে৷ কিন্তু পরিবারের চাপে তাঁকে জোর করেই নার্সিংয়ে ভর্তি হতে হয়৷ ইংরেজিতে কোর্স হওয়ায় পড়তে অসুবিধা হচ্ছিল৷ তা নিয়ে মানসিক অবসাদ ছিল৷
সমাপ্তির দেহের কাছে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷ তাতে মানসিক অবসাদের কথা লিখেছেন সমাপ্তি৷ তাঁর রুমমেটদের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রথম বর্ষের নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ন্যাশনাল মেডিক্যালে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement