advertisement

জাতীয় সঙ্গীত চলাকালীন ফোনে কথা বলে বিতর্কে ফারুক আবদুল্লা

Last Updated:

শুক্রবার ২৭ মে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে রেড রোডে বসেছিল চাঁদের হাট ৷ উপস্থিত ছিলেন দেশ-বিদেশের নানা মন্ত্রীরা ৷ তারই মাঝে বিতর্কে পড়লেন ফারুক আবদুল্লা ৷

#কলকাতা: শুক্রবার ২৭ মে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে রেড রোডে বসেছিল চাঁদের হাট ৷ উপস্থিত ছিলেন দেশ-বিদেশের নানা মন্ত্রীরা ৷ তারই মাঝে বিতর্কে জড়ালেন ফারুক আবদুল্লা ৷
এদিন শপথগ্রহণ যোগ দিতে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাও ছিলেন উপস্থিত ৷ কিন্তু মঞ্চে জাতীয় সঙ্গীত চলাকালীন ফোন কথা বলায় বির্তকের মুখে পড়তে হয় ফারুক আবদুল্লাকে ৷
মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রী সভার ৪১ জন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বাকি অতিথিদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ফারুক আবদুল্লা ৷  জাতীয় সঙ্গীত চলাকালীন মঞ্চে ফোনে কথা বলতে দেখা যায় ন্যাশনাল কনফারেন্সের নেতাকে ৷
advertisement
advertisement
ফারুক আবদুল্লাকে এই বিষয়ে IBN7 -এর তরফে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এখানে তো বিতর্ক হতে থাকেই ৷ আমার কিছু বলার নেই ৷ আপনারা এই বিষয়ে যদি বিতর্ক শুরু করতে চান আপনারা করতে পারেন ৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জাতীয় সঙ্গীত চলাকালীন ফোনে কথা বলে বিতর্কে ফারুক আবদুল্লা
Next Article
advertisement
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
  • ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের.

  • বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল

  • বক্সে কিং কানের মুখে অবশ্য হতাশার ছাপ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement