advertisement

সাংসদ ঋতব্রতর বিরুদ্ধে থানায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের

Last Updated:

সাংসদ ঋতব্রতর বিরুদ্ধে থানায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের

#কলকাতা: বিপাকে সিপিআইএম-এর বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন নম্রতা দত্ত ৷ যিনি দাবি করেছেন, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন ঋতব্রত ৷ এদিন নম্রতা বালুরঘাট থানায় বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷
দল থেকে বহিষ্কার হওয়ার রেশ কাটতে না কাটতেই ফের সংবাদ শিরোনামে ঋতব্রত ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি থেকেই এই বিতর্কের সূত্রপাত ৷ ছবিতে ঋতব্রতর সঙ্গে থাকা তরুণী বালুরঘাটের বাসিন্দা ৷ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নম্রতা দত্ত দাবি করেছেন এক বছরেরও বেশি সময় ধরে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন বহিষ্কৃত সাংসদ ৷
advertisement
ঋতব্রতর বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেল করে পুরো বিষয়টি জানিয়েছেন নম্রতা ৷ একইসঙ্গে ঋতব্রত ও তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ হিসেবে কিছু ছবিও তিনি সামনে আনেন ৷ নম্রতার দাবি, দিল্লিতে তাঁর ফ্ল্যাটে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন ঋতব্রত ৷ ছবিগুলি সেই সময়ই তোলা ৷ ঋতব্রতর ‘বান্ধবী’-এর আরও অভিযোগ, বিষয়টি প্রকাশ্যে আনার পর আড়াই লক্ষ টাকা দিয়ে তাঁর মুখ বন্ধের চেষ্টা করছেন প্রভাবশালী ওই সাংসদ ৷
advertisement
advertisement
Ritabrata Ritabrata
রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে তরুণীর অভিযোগ ৷ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি সিপিআইএম থেকে বহিষ্কৃত ঋতব্রতর পাল্টা অভিযোগ, টাকা আদায়ের জন্যই তাঁর নামে মিথ্যা ধর্ষণের অভিযোগ এনেছে ওই মহিলা ৷ এই মর্মে গড়ফা থানায় নম্রতা দত্তের নামে জোর করে টাকা আদায় ও ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছেন সাংসদ।
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সাংসদ ঋতব্রতর বিরুদ্ধে থানায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement