Election Commission: মাইক্রো অবজার্ভার নিয়োগে জটিলতা, ভুয়ো ফর্ম বিতর্কে রিপোর্ট তলব; আগামিকাল কমিশনের ফুল বেঞ্চ বৈঠক
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Election Commission: আগামীকাল সকাল ১১টা থেকে কমিশনের ফুল বেঞ্চ বৈঠক বসছে। জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
কলকাতাঃ রাজ্য সরকারের পাঠানো আধিকারিকদের নির্বাচনী কাজে, বিশেষত মাইক্রো অবজার্ভার হিসেবে কবে থেকে ব্যবহার করা যাবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি বলে জানিয়েছে কমিশন। মোট ৮৫০৫ জনের মধ্যে প্রায় ৬০০০ জন ইতিমধ্যে যোগদান করেছেন। এদের মধ্যে প্রায় ৫০০ জন ইআরও (ERO) রয়েছেন। তবে অনেকের বিস্তারিত তথ্য এখনও কমিশনের হাতে পৌঁছয়নি। পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়াও বাকি। ফলে কবে থেকে তাঁদের মাঠপর্যায়ে কাজে লাগানো যাবে, তা নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে।
এদিকে, আগামীকাল সকাল ১১টা থেকে কমিশনের ফুল বেঞ্চ বৈঠক বসছে। জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
advertisement
অন্যদিকে, নির্বাচন কমিশনের নামে ভুয়ো ফর্ম বিলির অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলার জেলাশাসকদের কাছে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর এবং মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এমন কিছু ফর্ম বিলি করা হয়েছে, যা কমিশনের অনুমোদিত নয়। গোটা বিষয়টি নিয়ে কমিশন ক্ষোভ প্রকাশ করেছে। প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে বলেও জানানো হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2026 7:14 PM IST







