সোমবার রাজনৈতিক দল, মঙ্গলবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক! রবিবারই কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
আগামীকালই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশন এর ফুল বেঞ্চ। সোমবার ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবে ফুল বেঞ্চ। ভোট প্রস্তুতি এর বৈঠক শুরু হবে বিভিন্ন রাজনৈতিক দল গুলোর সঙ্গে বৈঠক করে।
কলকাতা: আগামীকালই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশন এর ফুল বেঞ্চ। সোমবার ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবে ফুল বেঞ্চ। ভোট প্রস্তুতি এর বৈঠক শুরু হবে বিভিন্ন রাজনৈতিক দল গুলোর সঙ্গে বৈঠক করে।
সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল গুলোর সঙ্গে বৈঠক করবে কমিশন এর ফুল বেঞ্চ। প্রতিটি রাজনৈতিক দল কে ১৫ মিনিট করে সময় ফুল বেঞ্চের। তারপর দুপুর ১ টা থেকে সোমবার দিনভর জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার দের নিয়ে বৈঠক করবে কমিশন এর ফুল বেঞ্চ। বিভিন্ন জেলা ধরে ধরে প্রস্তুতি নিয়ে রিপোর্ট নেবে ফুল বেঞ্চ।
advertisement
বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনার পাশাপাশি এস আই আর নিয়েও আলোচনা হবে বলে কমিশন সূত্রে খবর।
advertisement
রাজ্যের ceo-এর সঙ্গেও পৃথক বৈঠক করবে কমিশন এর ফুল বেঞ্চ।
ওই বৈঠকেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চেয়ে প্রস্তাব রাখবেন ফুল বেঞ্চের কাছে রাজ্যের সিইও।
মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধি দের নিয়ে বৈঠক করার পাশাপাশি blo দের সঙ্গেও সাক্ষাৎ করবে ফুল বেঞ্চ। করবেন সাংবাদিক সম্মেলন ও।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2026 7:11 PM IST










