advertisement

ED Raid Kolkata: NRI কোটায় মেডিকেলে ভর্তি! শহরের পাঁচ পাঁচটি জায়গায় ইডির তল্লাশি, কার কার বাড়িতে গেল গোয়েন্দারা?

Last Updated:

ED Raid Kolkata: এনআরআই কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় শহরে আজ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ইডির তল্লাশি। সূত্রের খবর, বেসরকারি মেডিকেল কলেজে এনআরআই কোটায় আসন বিক্রির অভিযোগ দায়ের হয় ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায়। এই অভিযোগের  ভিত্তিতেই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কলকাতা জুড়ে যদি তল্লাশি
কলকাতা জুড়ে যদি তল্লাশি
কলকাতা: এনআরআই কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় শহরে আজ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ইডির তল্লাশি। সূত্রের খবর, বেসরকারি মেডিকেল কলেজে এনআরআই কোটায় আসন বিক্রির অভিযোগ দায়ের হয় ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায়। এই অভিযোগের  ভিত্তিতেই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
নিউটাউনের সিই ২৮ আবাসনের চারতলায় ইডির তল্লাশি চলে। ওই চারতলায় চলত এডুকেশন ওয়ার্ল্ড নামে একটি কোচিং সেন্টার। ইডি সূত্রে খবর, এনআরআই কোটায় ভর্তির মিডলম্যান বলে যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই সৌরভ সাহা থাকেন নিউটাউনের এই ঠিকানায়।
advertisement
advertisement
নিউটাউনের পাশাপাশি একই মামলায় ইডির অভিযান শহরের পাঁচ-পাঁচটি জায়গায়। করেয়া থানার অন্তর্গত ৬ নং তারক দত্ত রোডে এক আইনজীবী মুনমুন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা ইডির তদন্তকারী আধিকারিকদের। এছাড়া বালিগঞ্জের একাধিক জায়গা ও শহরের আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।
advertisement
অন্যদিকে, লেক মার্কেট এলাকার বসন্ত রায় রোডের এক আবাসনে ইডি তল্লাশি। আবাসনের চারতলায় ইন্দ্রানী ঘোষের ফ্ল্যাটে চলছে তল্লাশি। ইন্দ্রানী ঘোষ কেপিসি মেডিক্যাল কলেজ উচ্চপদস্থ আধিকারিক হিসাবে কাজ করতেন। এর আগে কেপিসি মেডিক্যাল কলেজ তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করে ইডি। সেই নথি খতিয়ে দেখে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই ইন্দ্রানী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও একইসঙ্গে তাঁর বাড়িতে চলছে তল্লাশি।
advertisement
প্রতিবেদন : সুদীপ্ত সেন ও রৌনক দত্ত
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED Raid Kolkata: NRI কোটায় মেডিকেলে ভর্তি! শহরের পাঁচ পাঁচটি জায়গায় ইডির তল্লাশি, কার কার বাড়িতে গেল গোয়েন্দারা?
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement