advertisement

রক্ষাকবচের আর্জি খারিজ, কলকাতায় মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করবে ইডি! নির্দেশ দিল্লি হাইকোর্টের

Last Updated:

কয়লা পাচার মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ ও ইডি-র সমন প্রত্যাহারের আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনমন্ত্রী৷

আরও বিপাকে আইনমন্ত্রী৷
আরও বিপাকে আইনমন্ত্রী৷
নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েও স্বস্তি পেলেন না রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক৷ রক্ষাকবচ পেলেন না রাজ্যের আইনমন্ত্রী৷ বরং মন্ত্রীকে কলকাতার ইডি দফতরে তলব করে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ছাড়পত্র দিয়ে দিল আদালত৷
শুধু তাই নয়, ১২ বার তলবে ১১ বার গরহাজিরার পরেও কেন ইডি মলয় ঘটককে আর নোটিস পাঠায়নি, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট৷ প্রসঙ্গত উল্লেখ্য, আইনমন্ত্রীকে গত জুলাই মাসেও দিল্লিতে ইডি দফতরে তলব করা হয়েছিল৷ যদিও সেবারেও হাজিরা দেননি তিনি৷
advertisement
advertisement
কয়লা পাচার মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ ও ইডি-র সমন প্রত্যাহারের আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনমন্ত্রী৷ তবে দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মার ডিভিশন বেঞ্চ জানিেয় দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মলয় ঘটককেও কলকাতার ইডি অফিসে জিজ্ঞাসাবাদ করা যাবে৷ জিজ্ঞাসাবাদের ২৪ ঘন্টা আগে মলয় ঘটককে নোটিস দিতে হবে ইডি-কে৷ পাশাপাশি, জিজ্ঞাসাবাদ পর্ব নির্বিঘ্নে সারতে ২৪ ঘণ্টা আগে নোটিস দিয়ে ইডি-কে জানাতে হবে কলকাতা পুলিশ এবং রাজ্যের মুখ্যসচিবকে।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে মলয় ঘটকের আসানসোলের বাড়ি এবং কলকাতার আবাসনেও তল্লাশি চালায় সিবিআই৷ মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল৷ দিল্লি হাইকোর্টের নির্দেশের পর এবার আইনমন্ত্রীর বিরুদ্ধে ইডি কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রক্ষাকবচের আর্জি খারিজ, কলকাতায় মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করবে ইডি! নির্দেশ দিল্লি হাইকোর্টের
Next Article
advertisement
Donald Trump: ''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
  • আগামী ২-৩ সপ্তাহে ইরানে ভয়ঙ্কর আহাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

  • ইরান যুদ্ধবিরতির আবেদন করেছে', ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান

  • এই পরিস্থিতি চললে এপ্রিলে বিশ্বে জ্বালানি সঙ্কট মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement