Debangshu Bhattacharya: 'চুপ কেন?' দলের নেতাদের বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন দেবাংশু ভট্টাচার্য! নিশানায় কারা কারা?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Debangshu Bhattacharya: দল পদ দিয়েছে, দলের নেতৃত্ব জায়গা দিয়েছে, তাও কেন চুপ থাকছেন নেতারা, প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য।
কলকাতা: দল বিপাকে পড়লে দলের নেতাদের একাংশ ‘চুপ’, দলের শীর্ষ নেতৃত্বর অসম্মান জেনেও ‘নিশ্চুপ’। দলের সেই সব নেতাদের নাম না করে কটাক্ষ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। দল কর্মসূচি দিলে তবে পথে, না হলে তাদের নীরব থাকা নিয়ে সরব তৃণমূলের আইটি সেলের ইনচার্জ।
দল পদ দিয়েছে, দলের নেতৃত্ব জায়গা দিয়েছে, তাও কেন চুপ থাকছেন নেতারা, প্রশ্ন তুলেছেন দেবাংশু। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই শাসক দলের শাখা সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। আরজি কর থেকে অক্সফোর্ড, নানা ইস্যুতেই চুপ থেকেছেন দলের অনেক নেতাকর্মীই।
advertisement
advertisement
সেই প্রসঙ্গ উঠে এসেছে দেবাংশুর পোস্টে। গত ফেব্রুয়ারি মাসে তৃণমূলের বৈঠক থেকে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচি না দিলে দলের নেতারা নিজেরা উদ্যোগ নেন না বলে বক্তৃতায় উল্লেখ করেন অভিষেক। ‘মুষ্টিমেয়’ ছাড়া সবাই চুপ, এবার সেই প্রসঙ্গ মনে করালেন দলের সংগঠন পদাধিকারী দেবাংশু।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2025 1:47 PM IST










