ফিলিপস মোড়ের কাছে রেলের পরিত্যক্ত কোয়ার্টারে তরুণীর রক্তাক্ত দেহ, চাঞ্চল্য এন্টালি থানা এলাকায়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বছর ১৮-র অঞ্জলি চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে তরুণীকে।
#কলকাতা: কলকাতার এন্টালির ফিলিপস মোড়ের কাছে রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার তরুণীর রক্তাক্ত দেহ। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতার এন্টালি থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অঞ্জলি কুমারী। বছর ১৮-র অঞ্জলি চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে তরুণীকে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ফিলিপ্স মোড়ের কাছে রেলের পরিত্যক্ত আবাসন থেকে একটি তরুণীর দেহ উদ্ধার হয়, পরে মৃতার নাম ও পরিচয় জানা যায়। জানা যায়, বিহারের বাসিন্দা অঞ্জলী। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ। একই সঙ্গে তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখা। সূত্রের খবর, এখনও ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
Location :
First Published :
Nov 22, 2022 2:43 PM IST







