Cyclone Yaas: রাত পোহালেই শুরু যশ-দুর্যোগ, কতটা প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন?
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Cyclone Yaas: এবারেও সামনে থেকে নেতৃত্ব দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: রাত পোহালেই হয়তো শুরু হতে চলেছে দুর্যোগ। ক্রমে শক্তি বাড়িয়ে নিম্নচাপ অতি ভয়াবহ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, এখন দিঘা থেকে ৬৭০ কিলোমিটার দূরে রয়েছে এই সাইক্লোন। সম্ভবত বুধবার সন্ধ্যেতেই পারাদ্বীপ ও সাগরের মাঝে আছড়ে পড়বে এই ঝড়। পরিস্থিতি বিচার করেই বন্ধ রাখা হয়েছে ১০০-র বেশি ট্রেন। এই পরিস্থিতে এবারেও সামনে থেকে নেতৃত্ব দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন লাগোয়ো উপান্নতে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমেই মঙ্গল এবং বুধবার থাকবেন মুখ্যমন্ত্রী। কোথায় কতটা ক্ষয়ক্ষতি, শিবিরে সকলে পৌঁছতে পারলেন কিনা, নজরদারি চলবে এই বেসক্য়াম্প থেকেই।
সূত্রের খবর, এরই পাশাপাশি নবান্নতেও খোলা হবে কন্ট্রোল রুম। উপান্ন থেকে এই মুহূর্তে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। আবার যোগাযোগ রাখা হচ্ছে জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও। চোখ রাখা হচ্ছে স্যাটেলাইট চিত্রতে।
এই মুহূর্তে কোথায় রয়েছে ঘূর্ণিঝড় যশ-
advertisement
যশ মোকাবিলায় তৈরি পুরসভা, বিদ্যুৎ, পুলিশ-সহ একাধিক দফতর। তৈরি রয়েছে লালবাজারের ২০ টি টিম। আজ কলকাতার পুলিশ কমিশনার এনডিআরএফ, সিইএসসি, পিডব্লুডির আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। বৈঠকে ছিলেন সেনা আধিকারিকরাও। এছাড়া বিদ্যুৎভবনে আলাদা কন্ট্রোলরুম খোলা হয়েছে। সেখানে থাকবেন অরূপ বিশ্বাস।
advertisement
প্রশাসনের তরফে মৎস্যজীবীদের ফিরতে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। জল ও আকাশপথে টহল দিচ্ছে উপকূলরক্ষীবাহিনী। স্যানেটাইজ করা হয়েছে ত্রাণশিবিরগুলি। মজুত করা হয়েছে শুকনো খাবার। বহু জায়গায় ছেঁটে ফেলা হয়েছে গাছের ডালপালা। সব মিলিয়ে যুদ্ধে বুক চিতিয়ে লড়তে তৈরি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশাসন। দুর্যোগ কতটা ক্ষত রেখে যায়, কতটা মেরামত হয় তা সময় বলবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2021 11:12 PM IST







