advertisement

CPIM on Pratik Ur Rahman: প্রতীক উরকে নিয়ে রাজ্য সম্পাদক মণ্ডলীতে ঝড়, তরুণ নেতাকে নিয়ে কী পদক্ষেপ? বড় সিদ্ধান্ত নিল সিপিএম

Last Updated:

তাঁর পদত্যাগপত্র কী করে সামনে এল, তা নিয়ে প্রশ্ন তুলে সিপিএমের রাজ্য নেতৃত্বকে আরও অস্বস্তিতে ফেলেছিলেন প্রতীক উর৷

প্রতীক উরকে নিয়ে  সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীতে আলোচনা{
প্রতীক উরকে নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীতে আলোচনা{
প্রতীক উর রহমানের ইস্তফাকে কেন্দ্র করে সিপিএমের অন্দরে ঝড় উঠেছে৷ সিপিএমের রাজ্য কমিটির সদস্য তরুণ এই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে বুধবার সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকেও উঠল প্রতীক উর প্রসঙ্গ৷
সূত্রের খবর, রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে বিষয়টি উঠলেও আপাতত প্রতীক উরকে গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে সিপিএম নেতৃত্ব৷
আপাতত প্রতিকূরকে গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্ত সিপিআইএম এর। সম্পাদক মণ্ডলীর আজকের বৈঠকে উঠে আসে প্রতিকুর রহমান ইস্যু। সূত্রের খবর, সম্পাদক মণ্ডলীর বৈঠকে আলোচনায় এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে প্রতীক উর রহমানকে আর বাড়তি কোনও গুরুত্ব দেওয়া হবে না৷ দলের পক্ষ থেকে প্রতীক উরের সঙ্গে যোগাযোগ অথযবা আলোচনাও হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলী।
advertisement
advertisement
সূত্রের খবর, সিপিএম নেতৃত্ব প্রতীকূর রহমানের আগামীর সিদ্ধান্ত বা কার্যকলাপের উপরই নজর রাখতে চাইছে । আরও জানা যাচ্ছে, প্রতীক উর রহমানের পাঠানো সদস্যপদ ত্যাগের চিঠি প্রকাশ্যে আসা,পরবর্তী সময়ে তার একাধিক মন্তব্য কোনওভাবেই ভাল চোখে নেয়নি দল। রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে আলোচিত হওয়ার সিদ্ধান্ত আগামিকাল রাজ্য কমিটিতে পেশ হবে ।
প্রসঙ্গত দলের রাজ্য নেতাদের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলে দিয়ে সিপিএমের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চেয়ে ইস্তফা দিতে চেয়ে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি দিয়েছিলেন প্রতীক উর রহমান৷ সেই চিঠি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়৷ প্রতীক উরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা ছড়িয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM on Pratik Ur Rahman: প্রতীক উরকে নিয়ে রাজ্য সম্পাদক মণ্ডলীতে ঝড়, তরুণ নেতাকে নিয়ে কী পদক্ষেপ? বড় সিদ্ধান্ত নিল সিপিএম
Next Article
advertisement
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায়! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় !

  • জ্বালানির সারচার্জ বাড়ছে

  • ভাড়া বৃদ্ধির ঘোষণা করে দিল এয়ার ইন্ডিয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement