advertisement

'গ্যাস নেই, রান্না নেই'! দাম বাড়ল ৬০ টাকা! হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিলের ডাক মমতার

Last Updated:

Mamata Banerjee On Cooking Gas: মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বৃদ্ধির সমালোচনা করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, নতুন নিয়ম চাপানো হচ্ছে. কাল হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন।

গ্যাসের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার, কাল হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল! 
গ্যাসের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার, কাল হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল! 
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের দাম ৬০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে তিনি জানান, এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম চাপানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “বড় সিলিন্ডার আর ছোট সিলিন্ডার দুটোরই দাম বাড়িয়েছে। বলছে ২১ দিন আগে বুকিং করতে হবে। এখন গ্যাস লাগলে রান্না করবেন কী করে? খাবেন কী করে? মাথা খাবেন?”
তিনি আরও বলেন, “আগে কী করছিলেন? নাকি উপহার দিয়ে বেড়াচ্ছিলেন? আজ মনে পড়ল! রান্না আর হোম ডেলিভারি তাহলে আপনারাই করে দেবেন?”
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি হচ্ছে। তাঁর কথায়, “গ্যাসের দাম বেড়েছে। মহিলাদের নাম কেটে দিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য, এই বিষয়গুলো মেয়েদের বলো।”
এই ইস্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদের ডাকও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কাল মিছিল হবে—গ্যাস নাই, রান্না নাই। গ্যাস নাই, খাবার নাই। কাল হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল হবে।”
advertisement
গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “বাস্তব জীবনে রোজ যা প্রয়োজন, সেটা না ভেবে আগে উপহার দেওয়া হল। কানমোলা খাওয়ার আগে কেন মনে পড়েনি?”
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে আবারও বেড়েছে রান্নার গ্যাসের দাম। ৭ মার্চ থেকে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ৯৩৯ টাকা। আগে যে সিলিন্ডার ৮৭৯ টাকায় পাওয়া যেত, এখন তার জন্য দিতে হবে অতিরিক্ত ৬০ টাকা। স্বাভাবিকভাবেই নতুন এই মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের সংসারে বাড়ল চাপ।
advertisement
শুধু ঘরোয়া গ্যাসই নয়, বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দামও একধাক্কায় বেড়েছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। ফলে কলকাতায় এই সিলিন্ডারের দাম এখন দাঁড়াল ১৯৯৯ টাকা। মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই ধরনের সিলিন্ডার ব্যবহার করা হয়।
গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাসের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। চলতি বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ তারিখে একধাক্কায় ১১১ টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। এরপর ১ ফেব্রুয়ারি আরও ৪৯ টাকা বৃদ্ধি করা হয়। সংশোধিত দামের তালিকা অনুযায়ী, ১ মার্চ কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছিল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। এবার নতুন বৃদ্ধির পর সেই দাম বেড়ে হল ১৯৯৯ টাকা।
advertisement
এতদিন বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও ঘরোয়া রান্নার গ্যাস অর্থাৎ ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। সেই কারণে কিছুটা স্বস্তিতে ছিলেন সাধারণ মানুষ। কিন্তু এবার সেই স্বস্তিও টিকল না। নতুন করে ৬০ টাকা বাড়ায় সংসারের খরচ আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
মূল্যবৃদ্ধির এই বাজারে রান্নার গ্যাসের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় খরচের তালিকায় নতুন করে চাপ বাড়ল বলেই মনে করছেন অনেকেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'গ্যাস নেই, রান্না নেই'! দাম বাড়ল ৬০ টাকা! হাতা-খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিলের ডাক মমতার
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement