advertisement

দমদম স্টেশনের বাইরে থেকে নাবালিকাকে কিডন্যাপ... ক্যামেরায় দেখা গেল 'ভয়ঙ্কর' ছবি, 'চমকে' যাবেন

Last Updated:

পুলিশ সূত্রে খবর, গত ১৬ তারিখ দমদম স্টেশনের বাইরে থেকে অপহরণ করা হয় এক নাবালিকাকে। তদন্ত নামে সিঁথি থানার পুলিশ।

News18
News18
কলকাতা: দমদম স্টেশনের বাইরে থেকে অপহরণ করা হল নাবালিকাকে। পুলিশি তপরতায় চারদিনের মাথায় তাকে উদ্ধারও করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে জোরকদমে।
পুজোর ঠিক মুখেই খাস কলকাতার বুকে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। যার জেরে রীতিমতো ঘুম উড়েছে শহরবাসীর। পুলিশ সূত্রে খবর, গত ১৬ তারিখ দমদম স্টেশনের বাইরে থেকে অপহরণ করা হয় এক নাবালিকাকে। তদন্ত নামে সিঁথি থানার পুলিশ। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় তিনজনে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে। শুক্রবার সকালে কসবা থানার অন্তর্গত ১৯২ জি কসবা রোড থেকে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। পুলিশের অনুমান ছিল অপহরণের পিছনে চেনা কেউ যুক্ত রয়েছে।
advertisement
advertisement
সোমবার সকালে কসবা থানার অন্তর্গত এলাকা থেকে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ যার মধ্যে একজন কলেজের সহকারী অধ্যাপিকা। নাম অরুণিমা চন্দ। বাকি দু-জন অনুষ্কা চন্দ চৌধুরী, অনুপভা চন্দ। কী কারণে অপহরণ করা হয়েছিল নাবালিকাকে তা এখনও পরিষ্কার নয়। তিনজন অভিযুক্তকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দমদম স্টেশনের বাইরে থেকে নাবালিকাকে কিডন্যাপ... ক্যামেরায় দেখা গেল 'ভয়ঙ্কর' ছবি, 'চমকে' যাবেন
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement