advertisement

ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পরেই ছাত্র সংসদের গণ্ডগোল বেড়েছে , অভিযোগ চারুচন্দ্রের অধ্যক্ষের

Last Updated:

চারুচন্দ্র কলেজে ছাত্র ও শিক্ষকের রাজনৈতিক দ্বন্দ্বের ছবিটা আবারও স্পষ্ট হয়ে গেল।

#কলকাতা: চারুচন্দ্র কলেজে ছাত্র ও শিক্ষকের রাজনৈতিক দ্বন্দ্বের ছবিটা আবারও স্পষ্ট হল। এবার সংবাদমাধ্যমের সামনেই অধ্যক্ষ সত্রাজিৎ ঘোষের বিস্ফোরক অভিযোগ, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা এনেছেন বলেই ঘুরপথে গন্ডগোল করছে ছাত্র সংসদ।
অধ্যক্ষের দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। অভিযোগ খতিয়ে দেখতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার কলেজ খুললেও রাজনৈতিক কারণে পরিবেশের কোনও বদল হয়নি।
নিয়ম মেনে ছাত্র ভর্তির প্রক্রিয়া অনেকেই ভালভাবে মেনে নিতে পারছেন না। তাই প্রশাসনিক কাজে বাধা দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ অধ্যক্ষের।
advertisement
বৃহস্পতিবার পুলিশি ঘেরাটোপে ক্লাস শুরু হয়। তবে উপস্থিতির হার ছিল কম। কলেজে এই রাজনৈতিক লড়াই মেটাতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছে শিক্ষাদফতর। অধ্যক্ষের অভিযোগে সমর্থন জানিয়েছেন অধ্যাপকরাও। বিভিন্ন ভাবে বারেবারেই এই কলেজের ছাত্র সংসদ থেকে পরিচালন সমিতি, প্রত্যেকের বিরুদ্ধেই রাজনৈতিক লড়াইয়ে জড়িয়ে পড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। শিক্ষার থেকে এই কলেজে গুরুত্ব পেয়েছে গোষ্ঠীবাজি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পরেই ছাত্র সংসদের গণ্ডগোল বেড়েছে , অভিযোগ চারুচন্দ্রের অধ্যক্ষের
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement