advertisement

ম্যাথুর আই ফোনের কথা নেই চার্জশিটে, ১৩ জনের মধ্যে ৫ অভিযুক্তের নাম দিল সিবিআই

Last Updated:

সিবিআই সূত্রে খবর, নারদা স্টিং অপারেশনে (Narada Scam) ব্য়বহৃত ম্যাথুর আই ফোনের ক্লাউডে থাকা অনেক তথ্য ও ভিডিও এখনও তাদের হাতে আসেনি৷

#কলকাতা: নিজের আই ফোন ফোর এস-এ নারদা স্টিং অপারেশনের বেশিরভাগটাই চালিয়েছিলেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল৷ কিন্তু এ দিন আদালতে সিবিআই নারদ কাণ্ডে প্রথম যে চার্জশিট জমা দিয়েছে, সেখানে সেই আই ফোন ফোর এস-এর থেকে পাওয়া তথ্যেরই কোনও উল্লেখ নেই৷ সিবিআই সূত্রে খবর, ম্যাথিউর ওই আই ফোন থেকে সব তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি৷ পরবর্তী কালে সেই সমস্ত তথ্য হাতে এলে সাপ্লিমেন্টারি চার্জশিটে তার উল্লেখ করবে সিবিআই৷
সিবিআই সূত্রে খবর, নারদা স্টিং অপারেশনে ব্য়বহৃত ম্যাথুর আই ফোনের ক্লাউডে থাকা অনেক তথ্য ও ভিডিও এখনও তাদের হাতে আসেনি৷ ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের হেড অফিস থেকে দুই বিশেষজ্ঞ এসে দিল্লিতে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখাও করেন৷ তাঁদের সাহায্যে স্টিং-এর বেশ কিছু তথ্য সিবিআই-এর হাতে আসে৷ কিন্তু সব ভিডিও, তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি৷ ওই দুই বিশেষজ্ঞ সিবিআই কর্তাদের জানিয়েছিলেন, আই ফোনের ক্লাউড সার্ভারে যে স্পেস ছিল, অতিরিক্ত টাকা দিয়ে তা বাড়িয়ে নিয়েছিলেন ম্যাথু স্যামুয়েল৷ যাতে বেশি তথ্য, ভিডিও ফোনে স্টোর করা যায়৷ আই ফোনের ক্লাউড সার্ভারে থাকা সেই সমস্ত তথ্য, ভিডিও হাতে পেতে বিদেশমন্ত্রকের মাধ্যমে ফের অ্যাপলের সদর দফতরে চিঠি পাঠিয়েছে সিবিআই৷
advertisement
তাই এ দিনের চার্জশিটে মূলত, ঘটনার পুনর্নির্মাণ, সাক্ষীদের বয়ান, অভিযুক্তদের ভয়েস টেস্ট করে পাওয়া তথ্যের কথাই উল্লেখ করেছে সিবিআই৷
advertisement
এ দিনই নারদ কাণ্ডে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী সহ মোট চার জন অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই৷ তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন বিধায়ক শোভন চট্টোপাধ্যায়৷ নারদ কাণ্ডে মোট ১৩ জন অভিযুক্ত ছিলেন৷ তাঁদের মধ্যে প্রথম চার্জশিটে পাঁচ জনের নাম উল্লেখ করেছে সিবিআই৷ ধৃত চার নেতা মন্ত্রী ছাড়াও চার্জশিটে উল্লেখ করা হয়েছে আইপিএস অফিসার এসএমএইচ মির্জার নাম৷ তাঁকে আগেই গ্রেফতার করেছে সিবিআই৷
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী দীনেশ কুমার জানিয়েছেন, এ দিন ধৃত চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯ এবং দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে৷
Sukanta Mukherjee/Arnab Hazra
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ম্যাথুর আই ফোনের কথা নেই চার্জশিটে, ১৩ জনের মধ্যে ৫ অভিযুক্তের নাম দিল সিবিআই
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement