advertisement

RG Kar Case: আর্থিক দুর্নীতি মামলায় খানিক স্বস্তিতে সন্দীপ-সহ ৫ অভিযুক্ত! সিবিআইকে কী নির্দেশ দিল হাইকোর্ট

Last Updated:

RG Kar Case: সন্দীপ ঘোষ-সহ ৫ অভিযুক্তের আর্থিক দুর্নীতি মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

আর্থিক দুর্নীতি মামলায় খানিক স্বস্তিতে সন্দীপ-সহ ৫ অভিযুক্ত! সিবিআইকে কী নির্দেশ দিল হাইকোর্ট
আর্থিক দুর্নীতি মামলায় খানিক স্বস্তিতে সন্দীপ-সহ ৫ অভিযুক্ত! সিবিআইকে কী নির্দেশ দিল হাইকোর্ট
কলকাতা: সন্দীপ ঘোষ-সহ ৫ অভিযুক্তের আর্থিক দুর্নীতি মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আরজি কর কাণ্ডের সিবিআই দুর্নীতি মামলা মঙ্গলবার এই নির্দেশ জানিয়ে দিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।
নিম্ন আদাতের বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় সিবিআইয়ের নথি সংক্রান্ত বিষয়ে যদি অভিযুক্তদের পর্যবেক্ষণের প্রয়োজন হয় সে ক্ষেত্রে তারা ২৪ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আবেদন জানাতে পারবে।
advertisement
advertisement
সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার জানালেন, হাইকোর্টের নির্দেশ মত সমস্ত অভিযুক্তদের তদন্তে উঠে আসা সব নির্ভরযোগ্য নথি দেওয়া হয়েছে। আইনের ৯১ নম্বর ধারা অনুযায়ী অন্যান্য নথির তালিকাও দেওয়া হয়েছে বলেই জানালেন তিনি।
আদালত সূত্রের খবর, সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরার আইনজীবী সব্যসাচী ব্যানার্জি জানান, ‘‘অসমর্থিত (আনরিলায়েড) নথির তালিকাই শুধু হাতে পেয়েছি। কোনও নথি হাতে পাইনি।’’ এই আবেদনরে পরিপ্রেক্ষিতে বিচারপতি জয়মাল‍্য বাগচি জানান, ‘‘সেক্ষেত্রে আপনাদের আবেদনের সু্যোগ রয়েছে।’’
advertisement
যদিও এ আনরিলায়েড নথি প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ‘‘আন রিলাআয়েড নথির সব দেখানো সম্ভব নয়। শুধুমাত্র প্রতি অভিযুক্তদের ক্ষেত্রে সেগুলো আমরা দেখাতে পারি।’’ তবে বিচারপতির বক্তব‍্য, ‘‘বাকি নথি দেখাতে আপনাদের অসুবিধা কোথায়?’’ বিচারপতির এই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার জানালেন, ‘‘তদন্ত চলছে।’’
advertisement
এই মামালায় আদালতের নির্দেশ,
* ২৪ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত অভিযুক্তকে আন রিলাআয়েড নথির উপর বিবেচনা চেয়ে আদালতে আবেদন করতে হবে।
* নিম্ন আদালত বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে। এ ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কোন হস্তক্ষেপ থাকবেনা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case: আর্থিক দুর্নীতি মামলায় খানিক স্বস্তিতে সন্দীপ-সহ ৫ অভিযুক্ত! সিবিআইকে কী নির্দেশ দিল হাইকোর্ট
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement