advertisement

রাজ ভবনের সামনে ধরনা হলে মহাকরণে সামনে কেন নয়? রাজ্যের ব্যাখ্যা চাইল হাইকোর্ট

Last Updated:

রাজ ভবনের সামনে শাসক দলের এই ধরনার জেরেই হাইকোর্টে প্রশ্ন মুখে পড়তে হল রাজ্য সরকারকে৷

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
কলকাতা: রাজ ভবনের সামনে যদি ধরনা চলতে পারে তাহলে মহাকরণের সামনে কেন ধরনা অবস্থান করা যাবে না৷ কলকাতা হাইকোর্টে এবার এই প্রশ্নের মুখেই পড়তে হল রাজ্য সরকারকে৷ এ বিষয়ে রাজ্যের ব্যাখ্যাও তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ ১৬ অক্টোবরের মধ্যে হাইকোর্টে নিজেদের ব্যাখ্যা জমা দিতে হবে রাজ্য সরকারকে৷
রাজ্যের শ্রম দফতরের অস্থায়ী কর্মীরা ধরনায় বসতে চেয়েছিলেন মহাকরণের সামনে৷ কিন্তু সেই অনুমতি দেয়নি কলকাতা পুলিশ৷ এর পরেই পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন অস্থায়ী কর্মীরা৷ এ িদন মামলাটি শুনানির জন্য উঠলে তখনই রাজ্যের অবস্থান বা ব্যাখ্যা জানতে চাইলেন বিচারপতি জয় সেনগুপ্তের৷
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর থেকে রাজ ভবনের সামনে ধরনা চলছে তৃণমূলের৷ ধরনার নেতৃত্বে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রাজ ভবনের সামনে ১৪৪ ধারা বজায় থাকা সত্ত্বেও কীভাবে মঞ্চ বেঁধে টানা ধরনা চলছে, রাজ্য সরকারের কাছে সেই প্রশ্নের উত্তর চেয়ে চিঠি দিেয়ছে রাজ ভবন কর্তৃপক্ষ৷ একই প্রশ্ন তুলেছে বিজেপি৷ তবে এ দিন বিকেলে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
advertisement
রাজ ভবনের সামনে শাসক দলের এই ধরনার জেরেই হাইকোর্টে প্রশ্ন মুখে পড়তে হল রাজ্য সরকারকে৷ এবার আদালতে রাজ্য সরকার কী যুক্তি দেয়, তা নিয়েই কৌতূহল সৃষ্টি হয়েছে আইনজীবী এবং রাজনৈতিক মহলে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ ভবনের সামনে ধরনা হলে মহাকরণে সামনে কেন নয়? রাজ্যের ব্যাখ্যা চাইল হাইকোর্ট
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement