advertisement

মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম উঠতেই বললেন...

Last Updated:

Justice Soumen Sen: উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। দুই বিচারপতির সংঘাতের পর এবার প্রথম মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন।

বিচারপতি সংঘাত
বিচারপতি সংঘাত
কলকাতা: বিচার্য বিষয় বদলের পর উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। দুই বিচারপতির সংঘাতের পর এবার প্রথম মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন। তিনি বলেন, “এই ঘটনায় আদালত অপমানিত হয়েছে। সংবাদমাধ্যমের সামনে বলার অধিকার সবার আছে। কিন্তু বিচারপতির অধিকার নির্দেশ দেওয়ার ক্ষেত্রেই সীমাবদ্ধ। কোনও মামলাতেই আমরা আলাদা করে উৎসাহী নই।” মন্তব্য বিচারপতি সেনের।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “আমি শুধু এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাই।” এইসময় বিচারপতি তাঁকে থামিয়ে দিয়ে বলেন। “দয়া করে কিছু বলবেন না। আমাদের কাউকে কিছু বলার নেই। আমি সবাইকে শ্রদ্ধা করি। আমার এই অভ্যাস নেই। এই মামলা থেকে সরে দাঁড়ালাম।”
advertisement
advertisement
এদিন মূল মামলাকারীদের একজনের আইনজীবী ফিরদৌস সামিম জানান, বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি পার্ট হার্ড ছিল। বিচার্য বিষয় বদলে গেলেও তাই মামলাটি বিচারপতি সেনের এজলাসে আসে শুনানির জন্য মঙ্গলবার। কিন্তু তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম উঠতেই বললেন...
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement