advertisement

Narada Case Update: নারদ মামলা নিয়ে মুখ খোলা যাবে না সংবাদমাধ্যমে, চার নেতাকে নির্দেশ হাইকোর্টের

Last Updated:

এ দিন কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ নারদ কাণ্ডে (Narada Case) চার নেতার জামিন মঞ্জুর করে৷ ফলে আর গৃহবন্দি থাকতে হবে না চার নেতাকে৷

#কলকাতা: নারদ মামলায় ধৃত চার নেতাকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট৷ ফলে স্বস্তি পেলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়৷  এ দিন কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ চার নেতার জামিন মঞ্জুর করে৷ ফলে আর গৃহবন্দি থাকতে হবে না চার নেতাকে৷
২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে চার নেতাকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ এর পাশাপাশি সংশ্লিষ্ট মামলা নিয়ে চার নেতা সংবাদমাধ্যমেও কোনও বিবৃতি দিতে পারবেন না বলে জানিয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷
এ দিনও চার নেতার জামিনের বিরোধিতা করেছিলেন সিবিআই-এর হয়ে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ গোটা মামলার শুনানি করার দাবি জানান তিনি৷ যদিও অভিযুক্তদের পক্ষে কল্যাণ বন্দ্যাোপাধ্যায় দাবি জানান, আগে চার নেতার জামিনের বিষয়টির নিষ্পত্তি হোক৷
advertisement
advertisement
হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ অবশ্য জানিয়ে দিয়েছে, অন্তর্বর্তী জামিন দেওয়ার মানেই মামলা ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া নয়৷ পাশাপাশি, নিম্ন আদালত থেকে মামলা কলকাতা হাইকোর্টে পাঠানোর জন্য সিবিআই-এর যে আবেদন ছিল, আগামী সোমবার তার শুনানি হবে হাইকোর্টে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narada Case Update: নারদ মামলা নিয়ে মুখ খোলা যাবে না সংবাদমাধ্যমে, চার নেতাকে নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement