advertisement

৮২ নং ওয়ার্ডে আজ উপনির্বাচন, ভোটের লড়াইয়ে ফিরহাদ হাকিম

Last Updated:
#কলকাতা: কলকাতা পুরসভার ৮২ নং ওয়ার্ডে আজ উপনির্বাচন ৷ ভোটের লড়াইয়ে মুখোমুখি তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম, বিজেপি প্রার্থী জীবনকুমার সেন, কংগ্রেস প্রার্থী অনিমেষ ভট্টাচার্য এবং সিপিআই প্রার্থী শিশির দত্ত ৷ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৩টে পর্যন্ত।
রবিবারের উপনির্বাচনের আগে হাইকোর্টের রায়ে বাড়তি অক্সিজেন পেলেন ফিরহাদ হাকিম ৷ কাউন্সিলার না হওয়া সত্ত্বেও ফিরহাদ হাকিমকে মেয়র পদে বসানোর জন্য পুর আইনে সংশোধনী এনেছিল রাজ্য সরকার ৷ সেই সংশোধনীকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার বিলকিস বেগম ৷ সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্ট রায় দেয়, পুর-আইনে রাজ্যের আনা সংশোধনীর সঙ্গে সাংবিধানিক কোনও বিরোধ নেই। তাই আদালত সেখানে হস্তক্ষেপ করবে না।
advertisement
advertisement
উপনির্বাচন উপলক্ষ্যে শুক্রবার বিকেল পর্যন্ত চলে প্রচারপর্ব ৷ তৃণমূলপ্রার্থী তথা মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে নির্বাচনী প্রচারে সামিল হয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধায়ক তথা মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ ৷ ফিরহাদ হাকিমের পাশাপাশি ওয়ার্ডে রোড শো করে নির্বাচনী প্রচার সারেন সিপিআই প্রার্থী শিশির দত্ত এবং বিজেপি প্রার্থী জীবনকুমার সেনও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৮২ নং ওয়ার্ডে আজ উপনির্বাচন, ভোটের লড়াইয়ে ফিরহাদ হাকিম
Next Article
advertisement
প্লাস্টিকের পাত্রে এগুলি কী! উঁকি দিতেই সবার চোখ কপালে, আউশগ্রামে এলাকা ঘিরল পুলিশ
প্লাস্টিকের পাত্রে এগুলি কী! উঁকি দিতেই সবার চোখ কপালে, আউশগ্রামে এলাকা ঘিরল পুলিশ
  • এখনও বিধানসভা নির্বাচনের দিন ঘোষনা হয়নি। প্রার্থী তালিকাও ঘোষণা করেনি কোনও দল। তার আগেই উদ্ধার বেশ কিছু তাজা বোমা। রাজনৈতিক কারণেই এই বোমা মজুত করা হয়েছিল বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। 

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement